একসময়ে বাংলা ব্লগ দিবস থাকবে একটা এই দেশে এটা আসলে আমি কখনই কল্পনা করি নি। এমনিতেই অ্যাডভান্স কল্পনা করার একটা বাতিক আছে প্রত্যেকটা মানুষের কিন্তু তাই বলে এটা অত সহজ কল্পনাও মনে হয়নি। কিন্তু পৃথিবীতে কল্পকাহিনীর চেয়ে দ্রুত অনেক কিছু ঘটে যায় কখনও। যেমন আগামী এক দশকের মধ্যে রোবোট পথচারীদের সাথে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট শেয়ার করতে হবে, অথচ তাও হয়তো এখনও কল্পনায় নেই আমার।
কিন্তু বাংলা ব্লগ দিবস হয়ে গেছে প্রতিষ্ঠিত আরো আগেই, এখন সেটা উদযাপনের কয়েক বর্ষও গত হয়েছে। প্রথম কয়েক বছর ব্লগ দিবস অনেক উৎসব মুখর পরিবেশে উদযাপিত হতে দেখেছি। আমি স্বশরীরে উপস্থিতও ছিলাম। এখন কি ব্লগাররা আর ব্লগ থেকে বের হয়ে কোথাও সামনাসামনি দেখা করে? আড্ডা মারে?
আমরা শাহবাগ পাবলিক লাইব্রেরীর লাল সিড়িতে বসে অনেক আড্ডা মেরেছি। কয়েক ধাপ সিড়ি জুড়ে নানান বর্ণের অপরিচিত মুখের ব্লগাররা খলবলিয়ে কথা বলতো। এখন কি তেমন কিছু হয়?
ব্লগমাতা, মডু তারা কি ভালো আছে?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




