হয়তো রাধা আমায় দেখছে
বাস থেকে নামার আগেই মনে হচ্ছিলো ওদের আর আমার গন্তব্য পথ একই। নেমে বুঝতে পারলাম ধারনা ভুল নয়। ওরা আগে নেমেছিলো, আমি পরে। ওভার ব্রীজে আবার দেখা আর সুযোগে ওভার টেকিং। পেছন থেকে সুন্দর মুখটা দেখা যাবে না বলেই এগিয়ে গেলাম। খানিকটা অগোছালো আমি পাশ দিয়ে যাওয়ার সময়ই বুঝলাম ওরা আমাকে দেখছে। আমি নিজের দিকে মনোযোগি হলাম। পরনে অফিস পোষাক, অগোছালো। ফরমাল পোষাকে ইনফরমাল সাজ। গাঢ় সাদা রংয়ের জামা, সাদা আলোয় নিশ্চয়ই আরও উজ্জল। আর তীব্র আলোর পাশে তীব্র অন্ধকারে আমার এ বদখদ চেহারাটা নিশ্চয়ই ওরা দেখেনি। আমি আরও খানিকটা স্মার্ট ভাবে হাটার চেষ্টা করি। হয়তো রাধা আমায় দেখছে।
সিগারেট কিনতে দাড়িয়ে গেলাম সামনে। ওদের ফেলে এসেছি খানিকটা পেছনে। একটু পরেই পাশ দিয়ে চলে গেলো তারা, সে সুন্দরীর হাত ধরে আছে সে যুবক। আমি নিরাশ হলাম, যদিও জানি রাধা তো হাত ধরে যেতেই পারে অন্যকারও। আমার যদি দিব্য চোখ থাকতো, তবে তো দিব্য চোখেই দেখে নিতাম রাধা-কৃষ্ণের হোলি খেলার প্রেম, এ আপাত দৃশ্য মন খারাপ করতে পারতো না আমার। কিন্তু আমার মন খারাপ হয়, হাজার চেষ্টা করেও এখনো কৃষ্ণ হওয়া হলো না।
তাড়াহুড়া করলাম না আর। ধীরে সুস্থে রিকশা নিলাম একটা। একটু এগিয়ে পাশের রিকশাটা পেড়িয়ে যেতেই এদিকে মুখ ঘুরালো ডানপাশে বসা মেয়েটি, বা পাশে হ্য়তবা তার বর। আমার হাত আকড়ে ছিলো রিকশা, ভাঙা রাস্তায় পরে যাওয়ার ভয়ে। আমি রিকশা ছেড়ে দিলাম। সাহসী ভঙ্গিতে পায়ের উপর ভর করেই বসলাম, হাজার হোক হয়তো রাধা আমাকে দেখছে। আরও ভাঙা রাস্তা এলে আমি হাত দুটো সিটে রাখি গুছিয়ে, ধরে রাখি আরেকটু শক্ত করে, তবু আকড়ে ধরি না ভয়ে, হয়তো রাধা আমায় দেখছে।
(লেখা ভুল নিকে, পোস্ট আসলে: খানিকটা কৃষ্ণ হবার চেষ্টা)
ছবি: http://www.hknet.org.nz/SriRadha.jpg
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।