বেশ কিছু মুভি ডাউনলোড করে রেখেছিলাম, দেখার সময় করে উঠতে পারিনি। গত রাতে দেখলাম হোটেল রয়ান্ডা ছবিটি।
Don Cheadle এই ছবিতে যে অভিনয় করেছেন তা প্রকাশ করার ভাষা আমার নেই। ১৯৯৪ সালের হুতু আর তুতসি দের জাতি গত দাঙ্গার কাহিনি নিয়ে নির্মিত এই ছবিটি সবাইকে দেখা অনুরোধ করবো(যারা দেখেন নি এখনও)।
ছবিটি দেখতে দেখতে মুক্তিযুদ্ধের কথা পড়ে গেছে বারবার।
মানুষের প্রতি মানুষের ঘৃণা দেখে শিউরে উঠেছি বারংবার।
আরো দেখেছি আফ্রিকান মানুষদের প্রতি শ্বেতাংগ দের নির্বিকার আচরণ।
দেখতে দেখতেই শঙ্কা জাগে দিন দিন আমাদের দেশে যেভাবে পরস্পরের প্রতি অবিশ্বাস জন্মেছে তার পরিনাম কি আদৌ ভালো কিছু হবে এর থেকে...
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


