এদেশে আছে প্রতিটি মোরে একটি চায়ের টঙ
গল্প গানে আড্ডা সারা পৃথিবীর মাতব্বর।
কখনো কখনো আড্ডা জমে এলাকার গুণগানে
ক্ষনিকে ক্ষনিকে তা চলে যায় আরব্য উপখ্যানে।
দেশ চলেছে উটের পিঠে যত মাথাব্যাথা সে টঙে
ঘুণ ধরেছে দেশের মাথায় বলে গুণী চুমুক টানে।
সারাদেশে ধর্ষণ, খুণখারাপি, রাহাজানি আরোও কত কি জানি?
বলছেন মশাই , আইন উঠেছে মইয়ের আগায় আর মুড়লের মুখে বাণী।
কনডেন্স মিল্ক কি দিয়েছো ড্যানিস নাকি স্টারশীপ,
চিনি অল্প কমিয়ে চাচা আছে সুগারের বাতিক।
কি দিয়েছো চিনি মুখে লাগে পানি বাজেট হয়েছে কি পাশ
চিনির মূল্য কমাবো এবার দিতে লাগে দিবো লাশ।
শুনেছেন ভাই ভেঙেছে সেতু কোলকাতা শহরে
কবে ভাঙে আমাদের এ খানা যন্ত্রনায় বাঁচিনে।
কত ইতিহাস হয়েছে পাতিহাঁস নেই আদি অন্ত
এ আমাদের চায়ের টঙের ক্ষুদ্র ইতিবৃত্ত ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



