বিয়ে ছাড়া মোর তবে, নেই বুঝি গতি আর......
১০ ই জুন, ২০১১ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিয়ে কর বিয়ে কর
সবে দেয় প্রেসার,
বিয়ে ছাড়া মোর তবে
নেই বুঝি গতি আর।
পাত্রীর সন্ধান চলিতেছে অবিরাম
ভালো মেয়ে পাওয়া গেলে বিয়ে দেবে একদম!
ভাবী খোজে-ভাই খোজে
খোজে বোন ও দুলা ভাই,
পাত্রীর সন্ধান সত্ত্বর পাওয়া চাই।
পাত্রীর সন্ধান পাওয়া গেল একটা
মেয়েটা সুন্দরী, বাপ তার দারোগা।
মা বলে ফোন দিয়ে
মেয়ে আছে বিস্তর,
সুন্দরী মোটা-সোটা
খোজে আছে ডাক্তার।
আমি বলি মা তুমি
তাড়াহুড়া কর না,
ধৈর্য্য ধারন কর
মোরে ভুল বুঝ না।
মা বললো ওই ছেলে তোর
বয়স হয়েছে বেশ,
দেখিস না তুই হচ্ছে সাদা
মাথার কাজল কেশ।
তোর মাথার চুল পরে যে
হচ্ছে মাথা টাক,
তোর কাছে কন্যা দেবে
কোন মেয়েটার বাপ?
ওই দিকে দুলা ভাই
খুজে পেল পাত্রী,
তিনি নাকি ভালো মেয়ে
ভার্সিটির ছাত্রী।
বলল ভীষন করে
ওরে মোর ভাইজান,
এই বারে ছাড়া নাই
যত কর অভিমান।
ঘর নাই বাড়ি নাই
ভাড়া থাকি শেয়ারে,
ধনী-গুনী বিয়ে করে
পড়ব কি বিপদে?
দিন আনি দিন খাই
গরীব আমি চেতনায়,
তবু বেশ সুখে আছি
আল্লাহর ভরসায়।
এখন আমি কি যে করি
ভেবে কুল নাহি পাই,
আল্লাহর রহম আর
সকলের দোয়া চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন