somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদীয় বোনাস * শর্ত প্রযোজ্য

০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান মাস, তাও সক্কাল সক্কাল উঠে বই খাতা নিয়ে চেয়ার টেবিলে বসলাম বাসার সবাইকে একটু ভাব দেখানোর জন্য ;)। বই খাতা খুলে যখন কাটা মুরগীর মতো ঝিমাচ্ছিলাম, তখন হঠাৎ চমকে উঠলাম। তাকিয়ে দেখি মোবাইল খানা আমার, জানের জোর দিয়ে ভাইব্রেট করে যাচ্ছে। হাতে নিয়ে দেখলাম, কোনো এক আন-নোন ওয়ারিদ নম্বর থেকে ফোন এসেছে। আমি নিজেও ওয়ারিদ ইউজ করি, তাই আর কোনো ওয়ারিদ নম্বর দেখলে আমার নিজের মধ্যে আবার এক অদৃশ্য ভ্রতৃত্বের বন্ধন জেগে ওঠে :D। আন-নোন নম্বর হওয়া সত্ত্বেও তাই কলটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে এক ‘ব্যাটা-ছেলের’ কন্ঠস্বর ভেসে এল,
ঃ আস সালামু আলাইকুম আপু,আমি ওয়ারিদ কাস্টমার কেয়ার সার্ভিস থেকে ম্যানেজার শাহেদ বলছি।
ঃ হ্যাঁ, বলেন।।
ঃআপু আপনাকে অভিনন্দন।:)
ঃকেন?:|
ঃআমরা আমাদের গ্রাহকদের মধ্যে একটা লটারির আয়োজন করেছিলাম, আপনি তাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন।
ঃ (খুশি হয়ে) ও আচ্ছা, আচ্ছা।B-)
ঃআপু, আপনি শুনে খুশি হবেন যে, আপনি পাচ্ছেন, ৯৩হাজার টাকার বোনাস টকটাইম।।
ঃ ইয়াল্লাহ !! (পুরাই টাশকি খেয়ে গেছি) :-/
ঃ তবে,…
ঃত্‌.. ত্.. তবে কী?(অতিরিক্ত উত্তেজনার কারণে আমার তখন তোতলানো বেড়ে গেছে)
ঃ এই বোনাস নেওয়ার আগে আপনাকে কিছু ফর্মালিটিস‌ মেন্টেইন করতে হবে।
ঃযেমন?:|
ঃ সেগুলো জানার জন্য, আপনি ঠিক বিশ মিনিট পর এই নম্বরে কল করুন।
ঃকল করে?
ঃতারপর আমরা আপনাকে বলবো কি করতে হবে, কোথা থেকে টাকা নিতে হবে। তার আগে আপনাকে অবশ্য ইন্সটলমেন্ট মানি হিসেবে ৬০০টাকা এই নম্ব্ররে ফ্লেক্সি করতে হবে।।

তখন হঠাৎ আমার খেয়াল হল, কয়েকদিন আগে আমার এক বান্ধবীকে কেউ একজন ঠিক এইভাবে ফোন করে ঠকায় টাকা নিছিল।।ভাবলাম তাই ব্যটাকে একটু বাজায় দেখি...;)

আমি গলাটা একটু আহ্লাদি করে বললাম,
ঃভাইয়া..আ..আ , আমার যে মোবাইলে টাকা নেই B:-) । ফোন তো দিতে পারবনা।
ঃটাকা না থাকলে টাকা ভরবেন।। /:)
ঃআমি ভাইয়া হলে থাকি, ফ্লেক্সির দোকান তো অনেক দূরে।রাস্তার অন্য মাথায়। :!>
ঃও..আচ্ছা। .. .... আপু, আপনার জন্য নাহয় একটু কনসিডার করা গেল। আপনি দু ঘন্টার মধ্যে এই নম্বরে কল করবেন
ঃকিন্তু ভাইয়া, ওই যে বললেন ৬০০টাকা ফ্লেক্সি করতে,ওটাও কি করতে হবে? :#>
ঃহ্যাঁ, হ্যাঁ। ওটাও একসাথে করে ফেলবেন
ঃভাইয়া..আ…আ, আমরা স্টুডেন্ট মানুষ। মাসের শেষে এত টাকা কোথায় পাবো? এটাতে একটু কন্সিডার করা যায় না?? :-B
ঃ না না আপু। এটাতো ইন্সটলমেন্ট মানি।। আমাদের কিছু না।।আমাদের হলে তো আমরা আপনাদের জন্য এটা আগেই কন্সিডার করে দিতাম
ঃতবু ভাইয়া..আ…আ …
ঃবুঝতেই পারতেছেন আপু, কিচ্ছু করার নাই :-&
ঃ ঠিক আছে ওই বোনাস টকটাইম আমার লাগবে না। :-P
ঃকী বলেন আপু !! :-/
ঃ ওই ৯৩হাজার টকটাইম আমি কেন, আমার চোদ্দ পুরুষ_ও শেষ করতে পারবে না
ঃ ওহ,(একটু রেগে গিয়ে) X(( আপনি বুঝতেছেন না ….
ঃখুব বুঝছি /:)
ঃমাত্র ৬০০টাকায় আপনি এত বড় একটা বোনাস পাচ্ছেন,তাও নিবেন না? (পুরাই রেগে গিয়ে) X( X(
ঃলাগবে না। ;)
ঃok, /:) X( আপনার যা ইচ্ছা করেন

বলেই, ঢাশ করে লাইন টা কেটে দিল।।
হাঃ হাঃ।
যাই হোক,শেষ পর্যন্ত এটাই শান্তি, ব্যটার ২৮মিনিট এর মোবাইল বিল তো অন্তত তুলতে পারলাম :P :P
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×