জাতি হিসেবে আমরা খুবই আবেগপ্রবণ। খেলার সামান্য হার-জিতও আমাদের করে তোলে আবেগ তাড়িত। জিতে গেলে প্রবল আনন্দের ভাবাবেগে আমরা হই উদ্বেলিত , আর হারলে তো কথাই নেই, নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে আমরা হই মর্মাহত।
আজকের বাংলাদেশ-পাকিস্তান খেলাটা আমাদের জন্য সাধারণ কোন খেলা ছিল না, ছিল খেলার চেয়েও যেন কিছু বেশি। সেই খেলায় সামান্য ২রানের জন্য হার যেন গিয়ে আঘাত করেছে আমাদের মর্মমূলে, যেন কেড়ে নিয়েছে আমাদের রাতের ঘুম। কিন্তু তাই বলে কি আমরা আমাদের টিমের সমর্থন করা বাদ দিয়ে দিব? কিনবা আঘাত হানবো প্রতিপক্ষের উপর ? অথচ আমাদের মধ্যেই এমন কিছু উগ্র সমর্থক আছেন, যারা হয়তো আগ্রহের আতিশয্যে, ঢিল মেরে বসতে পারেন পাকিস্তান টিমের বাসে অথবা হামলা চালাতে পারেন শাহাদাত-নাজিমদের বাড়িতে। প্লীজ একটা কথা মনে রাখুন, ইচ্ছে করে কেউ খা রাপ খেলেনা। আর আপনাকে অই সময়ে মাঠে নামিয়ে দিলে, আপ্নিও হয়তো এর চেয়ে ভালো খেলতে পারতেননা ।
নিজেকে মাথা-গরম প্রমাণ করার দরকার নেই। আবাগের তোড়ে হয়তো আমরা ততক্ষণাত বাজে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি। even আমি নিজেও শাহাদাতএর ওভারের পর শাহাদাত কে লক্ষ্য করে বাজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এখন নিজেরি খারাপ লাগছে। সে নিশচই ইচ্ছা করে খারাপ খেলে নাই। তার নিজেরি বা এখন কেমন লাগছে, যখনই সে চিন্তা করছে, তার অই ১৯রানের একটু কম হলেই তো দল্টা জিতে যায়। যাই হোক শাহাদাতের গুণকীর্তণ করার জন্য এখানে আসি নি।
প্রাইজ গিভিং সেরেমনি’র আগে টিভিতে যখন দেখাচ্ছিল, সাকিবকে জড়িয়ে মুশফিকের কান্না, কিনবা চোখের জল মুছতে থাকা তামিমের ছবি, তখন কিভাবে নিজের দুচোখ বেয়ে ফোটা ফোটা চোখের জল গড়িয়ে পড়েছে টেরও পাইনি।
,
কিন্তু আজকের এই না পাওয়াটাই কি সব? এখানেই কি সব শেষ....? অবশ্যই না..... এটা তো কেবল শুরু.....আর যা পেয়েছি তাই বা কম কিসে???
আমরা এখন ঘোষনা দিয়া মাঠে যুদ্ধ করি... শেষ ওভার, শেষ বল পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। সেই যুদ্ধে কখনো হেরে যাই.... কখনো জিতে যাই। কিন্তু, আগের মতো সহজে মাঠ ছেড়ে দেই না..... আর এটাই আমাদের পাওনা..... ফিনিক্সের মতো ধ্বংসস্তুপ থেকে আবার জেগে উঠবে টিম টাইগার্স.....
কে জানে, বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের শুরুটা বোধহয় হয়ে গেল এই টুর্নামেন্ট থেকেই। না পাওয়ার বেদনাতে যেটা থেকে যাচ্ছে বিমূর্ত। অপেক্ষায় রইলাম সেই অগ্নি-স্ফূলিঙ্গের এক জ্বলন্ত সাক্ষী হয়ে থাকার প্রতিক্ষায় ......... বাংলাদেশের সমর্থক আছি, থাকবো ......
আলোচিত ব্লগ
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?
কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন
আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।