অনন্ত কালের পথে...
আমি হাটঁব,অনন্ত কালের পথে
চোখের সীমানা জুড়ে হাটঁব,
পকেটে দু’হাত,অক্সিকালারের
চশমাটা কানে ধরিয়ে হাটঁব।
হিমুর পাঞ্জাবী, দেবোদা’র চেহারা,
পকেটে দু’হাত ঢুকিয়ে হাটঁব
আমি হাটঁব অনন্ত কালের পথে।
হিমালয় থেকে শিলং
আকাশ বালিকার হাত ধরে হাটঁব,
পকেটে দু’হাত।
আমাকে পাবে না এই সবুজের মাঝে
নীলিমার বুকে মিশে
একাকার হয়ে যাবো।
আমার চাওয়া পাওয়ার এখানেই পরিসমাপ্তি
তাই আজ আমি হাটঁব
আমি হাটঁব অনন্ত কালের পথে...
দন্ত্যেন্য মুহাজির ময়মনসিংহ ০১.১০.২০২০
আমি কবি নই । কবিতাও লিখি না। এ কেবল আমার এক সময়ের প্রলাপ...
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




