ক্রিকেটের বাইবেল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
‘ক্রিকেটের বাইবেল’ হিসাবে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এর বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
এদিকে আজ শুক্রবার লন্ডনে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে। এতে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের নামও আছে।
উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এর ১৪৮তম সংস্করণ বাজারে আসবে ১৪ এপ্রিল। এবার ব্যতিক্রমীভাবে তা আগেই জানিয়ে দেয়া হচ্ছে। এর আগের রাতে লর্ডসের লং রুমে নৈশভোজে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বিখ্যাত সেই হলুদ বই।
এতোদিন ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’-এর নাম ঘোষিত হয়ে আসছে। কিন্তু এবার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে চার বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় পাকিস্তানের এক ক্রিকেটারকে বাদ দেয়া হয়েছে। তাই ‘ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’-এর বদলে এবার ‘ফোর ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ ঘোষণা করা হচ্ছে।
বর্ষসেরা চার ক্রিকেটারের তালিকায় তামিম ইকবাল ছাড়া বাকি তিন জন হলেন- এউইন মরগান, জোনাথন ট্রট ও ক্রিস রিড। পাঁচজনের তালিকা থেকে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারের নাম উল্লেখ করেনি উইজডেন। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বাঁহাতি বোলার মোহাম্মাদ আমিরই বাদ পড়া ওই ক্রিকেটার।
গত বছর ইংল্যান্ড সফরে দৃষ্টিনন্দিত ব্যাটিংয়ের জন্য ক্রিকেট সমালোচকদের নজরে আসেন তামিম ইকবাল। সফরে সিরিজের দুই টেস্টেই ঝড়োগতিতে দুটি শতক হাঁকান। প্রথমটি ৯৪ বলে, দ্বিতীয়টি ১০০ বলে।
এদিকে উইজডেন-এর নৈশভোজে আমন্ত্রণ পেয়েও যাওয়া হচ্ছে না তামিমের। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে হবে তাকে। তবে ক্রিকেটের এই গৌরবে ভূষিত হতে পেরে খুশি বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান।
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

