![]()
বস্তুত একটি মোমের জ্বলন্ত শিখাই মোরা তৃপ্ত
অক্ষম ধরতে ঐ অনলের পেছনে চলে যাওয়া মোমের নীরব উৎসর্গ
বস্তুত আজ মোরা অগাধ সন্তুষ্ট
দেখে সাদা কাগজে পেন্সিলের আঁকা এলোমেলো বর্ণ
কিন্তু বার বার ভুলে যেতে থাকি
লুকিয়ে ফেলা গ্রাফাইটের অদৃশ্য সে ক্ষত
বস্তুত মোরা উৎসবে হই মত্ত
নিয়ে ডিম থেকে বের হওয়া মুরগী ছানা
যাহা দেখতে অতীব সুন্দর ও ছোট্ট
আর লাঞ্চিত করি সেই
ডিম খোলসখানি
যার অবদান ছিল অনস্বীকার্য
বস্তুত বারে বারে হয় প্রশংসিত
ক্যানবাসে রুপ পাওয়া চিত্রকারের অপরূপ চিত্র
যার পেছনে ডাকা পড়ে
হাজার রঙের বিসর্জিত হওয়ার
অনবদ্য এক কথ্য
আজব তুমি
হে মনুষ্য
সামনে দেখা সব তোমার সত্য
মনে করো
পেছনে ফেলে রাখা সব সত্য
এপিটাফের ছেঁড়া ফেলা
কোন এক গল্প

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





