বসেই গেলাম,লিখব বলে, কবিতা একখানা..
এমন করে তাকিয়ে ছিলে, গোলগাল মুখখানা।
সেই মুখেতে লুকিয়ে ছিল অনেক কিছুর আলপনা,
কেমন যেন স্মৃতি সবি, লুকিয়ে থাকা জলপনা।।
হারিয়েছিলাম নিজেই আমি, সকল দুঃখ ভুলে,
কিন্তু তুমিযে মোর, ছিলেইনা কোন কূলে।
নতুন নতুন স্বপ্ন বুনে চলছিলামতো আমি,
এখন দেখি তুমি ছিলে, শুধুই ছলনাময়ী।।।
দোষ দেইনিকো তোমার আমি,
একটুও রাগ করোনা।
সেই পথিক তো, ছিল পথ চেয়ে,
তুমিই শুধু এলে না.......
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





