somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগাযোগ

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যোগাযোগ বলতে অনেকেই কথা বলা বা দেখা করাকে বুঝে থাকি। যদি বই থেকে উদৃতি দিতে চাই, তাহলে মনের ভাব প্রকাশের জন্য অন্যের কাছে বার্তার আদান প্রদানকে যোগাযোগের প্রাথমিক পরিচয় হিসেবে বলা যায়।কিন্তু এর বাহিরেও একটু মজার আলাপ রেয়েছে। চলুন দেখে নেয়া যাক,
১. কথা না বলেই যোগাযোগ করা
প্রচলিত ধারণামতে মানুষ শুধু কথা বলেই যোগাযোগ করতে পারে বলে জেনে এসেছি। আসলে কথা না বলেই আমরা সবচেয়ে কার্যকর যোগাযোগ করে থাকি।
যোগাযোগ শুধু কথা বলার মত সাংকেতিক মাধ্যমে সিমাবদ্ধ নয়।কথা বলা শুধু একটি মাধ্যম মাত্র। যোগাযোগ বাস্তবায়ন হওয়ার জন্য বিপরীত দিকে অবস্থিত মানুষটির ফিডব্যাকই যথেষ্ট। এই ফিডব্যাক কথার মাধ্যমেও হতে পারে অথবা যোগাযোগকৃতদের মাঝে প্রচলিত সিম্বল দিয়েও হতে পারে। যেমন একজন ছেলে আরেকজন মেয়ের দিকে তাকিয়ে আছে। তাদের মাঝে কথা না হলেও অনুভূতির আদানপ্রদান পর্যায়ক্রমিকভাবে ঘটেই চলেছে কিন্ত।



২.যোগাযোগ একটি নেটওয়ার্ক সিস্টেম

মোবাইলগুলো টাওয়ারের সাথে যুক্ত থাকতে সবসময় নেটওয়ার্ক বাউন্ডারি বানিয়ে রাখে। আশেপাশের টাওয়ারগুলোর সাথে নিজে নিজে যুক্ত হয়ে যায়।
মানুষের যোগাযোগ সিষ্টেমটাও ঠিক এরকমি। মানুষ সার্বক্ষণিক একটি নেটওয়ার্ক জালের মাঝে বিচরণ করে আর নিজের অজান্তেই বিপরীত দিকের মানুষগুলোর সাথে যোগাযোগ করে থাকে।
গ্রামের রাস্থা দিয়ে হেটে গেলে বলতে হয়না যে আমি শহর থেকে এসেছি। পর্যায়ক্রমিকভাবে যে তরঙ্গের মত বার্তাগুলো ছড়িয়ে পড়ছে এটাই এর কারন।



৩. সকল যোগাযোগেরি একটি উদ্দেশ্য থাকে

আমারা প্রচিত ধারনায় শুধু কথা বলেই যোগাযোগ রক্ষা করা যায় বলে জেনে এসেছি। কিন্তু কথা না বলেও যোগাযোগ রক্ষা করা যায়। আর এই সকল যোগাযোগই একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য হয়ে থাকে। ছোটভাবে বলতে গেলে, যোগাযোগ শুরুই হয় একটি নিদৃষ্ট উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যগুলো হতে পারে নিজের অবস্থান বা উপস্থিতি প্রকাশের জন্য।
তবে যোগাযোগের মৌলিক উদ্দেশ্য বিপরীত দিকের (যোগাযোগককৃত) মানুষের বুঝতে পারা। এছাড়াও যোগাযোগের মাধ্যমে চিন্তাধারা, অনুভূতি, এবং জানার পরিধিরর পরিবর্তন করা যায়।


৪. সফল যোগাযোগ
আমাদের সার্বক্ষণিক যোগাযোগ চক্রে সকল যোগাযোগ আবার সফল হয় না। একটি সফল যোগাযোগের জন্য বিপরীত দিকে অবস্থিত ব্যাক্তির ফিডব্যাক আবশ্যক। কারণ যোগাযোগ হলো ভাবের আদান প্রোদান। বিপরীত দিক থেকে ফিডব্যাক ছাড়া এই যোগাযোগ সম্ভব নয়। তবে এই ফিডব্যাক শুধুমাত্র বিপরীত দিকের ব্যক্তির বুঝতে পারার মাধ্যমেই সম্পন্ন হতে পারে।


৫.সিম্বল যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে
যোগাযোগ একটি চলমান প্রক্রিয়া। আর এই চলমান প্রক্রিয়াকে নিয়মিত করতে সিম্বল ব্যবহার করা হয়। যেমন ভাষা, লেখা,অঅঙ্গভঙ্গি এগুলো প্রচলিত সিম্বল। তবে এই সিম্বল আমাদের সামাজিক অবস্থান, চলাফেরা, এলাকাভেদে আলাদা আলাদা অর্থ বহন করতে পারে।যেমন একই সিম্বল এলাকার ভিন্নতার কারণে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। একটা কথা প্রচলিত আছে, এক দেশের বুলি আরেক দেশের গালি।


৬. ফেসবুক যোগাযোগ
আমরা অনেকেই ভাবি ফেসবুকে কাউকেইতো আমি ম্যাসেজ করি না তার মানে আমি হয়তোবা সোসাল না। আসলে ফেসবুকে পোস্ট করা প্রত্যেকটি ছবি বা স্টাটাস আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। আপনি একটি ছুবি পোস্ট করলেন, এর থেকে আপনার সামাজিক অবস্থান, আপনার বন্ধুমহল, আপনার ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক মজার মজার বিষয় জানানো হচ্ছে। ফেসবুক বন্ধুকে বাস্তবে দেখলে আপনি চাইলেই বলে দিতে পারেন সে লাস্ট কবে ঢাকায় গিয়েছিল, সর্বোশেষ কবে কে এফ সি তে খেয়েছেন। আর কবে কবে মন খারাপ হয়েছে। অথচ তার সাথ হয়তে কখনোই কথা হয়নি আপনার।

এখানেও আপনি কথা না বলেই যোগাযোগ সম্পন্ন করে ফেললেন।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×