হারানো সুর
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ কেন হারিয়ে গেলি
ঝড়ো হাওয়া বাড়িয়ে বুকে
মনে বাজে বিষণ্ণ সুর
ভর দুপুরে, উদাস আমি !
দুঃখগুলো বাজে মনে
রাত-দুপুরে হুতোম ডাকায়
ডুকরে উঠে বুকের ভেতর
ক্লান্ত ভোর, চোখ গড়িয়ে
কষ্ট নামে, হৃদয় মাঝে !
স্মৃতিগুলো হাতড়ে বেড়াই
কবে কোথায়, পলাশ বনে
পাঞ্জাবী আর বেনীর ছোঁয়ায়
সাঁঝের তারায়, গল্প গাথায়
ভালবাসায়, মনের কোনে !
শেষ বিকেলে কাশের ফুলে
আলতা পায়ে, নদীর জলে
কাঁপন জাগে বুকের ভেতর
ঢেউয়ের তালে,হাতের ছোঁয়ায়
বৃষ্টি দিলি, চোখের পাতায় !!
কষ্টগুলো কাব্য লিখে
সব হারানোর ইতিকথা
তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় !
রাতের তারায় কষ্ট বাড়ে
বিষাদ জমে চোখের মাঝে
কবে কোথায় হারিয়ে গেলি
ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মনের দূরে, স্মৃতির পাতায় !!
লায়লা -- ৮ সেপ্টেম্বর,২০১৪
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুন