somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপচে পড়া জীবনঃ ৯

২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফজরের কিছু আগে আগে প্রচন্ড গোলাগুলি'র শব্দে দিশেহারা হয়ে যাই!

ঠারা রা রা, রা রা রা রা রা...
ঠ্যরররররররররররররররর...
ঝাপিং ঝাপিং ঝাপিং...
ঢি শা, ঢি শা, ঢি ই ই, শা শা শা...
দুড়ুম দুড়ুম দ্রুমমমমমম...
ঠাপাং ঠাপাং ঠাপাং...

ঠারা রা রা, রা রা রা রা রা...

বিচিত্র সব শব্দরাজি, মনে হচ্ছিল কানের খুব কাছাকছিই হচ্ছে কোথাও! মানুষ জনের ক্ষীন কন্ঠও যেনো পাচ্ছি বিক্ষিপ্ত ভাবে! বিছানা থেকে দ্রুত ফ্লোরে শুয়ে পড়লাম। অটোয়ায় ছোট ভাইকে ফোন করে চাপা কন্ঠে বলতে লাগলাম, আমার ইন্টারনেট ডাউন হয়ে গ্যাছে হাতের কাছে পিসি থাকলে নেটে গিয়া দেখ ঢাকায় প্রচন্ড গোলাগুলি হচ্ছে! আমি কিছু বুঝতে পারছি না!

সম্ভবত ডিশ লাইন বন্ধ হয়ে গেছে, টিভি পর্দা নীল হয়ে আছে! আমার ভাই কাজ ফেলে বাড়ীতে ছোটে। সামনে ইলেকশন, যুদ্ধ অপরাধীরা এবার ঝুলে যেত। ইশ্ কি দূর্ভাগা জাতি আমরা, আফছোস! এই ক্যুতে দেশ আবার কত জনমের জন্য পেছায় কে জানে?

অনেক কষ্ট করে, অনেক কাঠ খড় পুড়িয়ে এবার দেশে ফিরে এসে ছিলাম বড় আশা করে। জানি না বাচ্চা দুইটার মুখ আর দেখতে পাবো কিনা!

গোলাগুলি চলছে বিরতিহীন! শব্দ মনে হয় ক্রমশ বেড়েই চলেছে। আধশোয়া হয়ে ফ্লোরে পড়ে আছি, উঠতেও পারছি না। একটা বুলেট যদি এসে বিধে যায় এই বুকে! ছোট মেয়েটার কথা কেবল মনে হচ্ছে...

আটোয়া থেকে ভাই েফান করে উৎকন্ঠায়, কি অবস্থা ভাইয়া! লাইনটা কেমন যেনো হয়ে গেছে, কিছুই শুনতে পাচ্ছিলাম না! কেটে গেল। বার বার ট্রাই করছি, কল যাচ্ছে না...

মাইকে একটা ফুয়ের শব্দ শোনা গেল এই মাত্র। ফজরের আজান দিলেন মুয়াজ্জিন। আল্লাহ রহম কর এই অভাগা দেশের মানুষ গুলারে!

গুলির শব্দ কমে এসেছে। ক্রমশঃ ভোরের আলো ফুঠে উঠছে। রোজকার মত রাস্তা ঝাড়ুর শব্দ কানে আসছে। আমি লিভিং রুমে এসে টিভিটা আবার ছাড়ি, হ্যা বাংলাদেশের চ্যানেল সবগুলো দেখা যাচ্ছে। স্ক্রলবারে কোন ব্রেকিং নিউজ স্ক্রল করতে দেখলাম না। ইন্ডিয়ার চ্যানেল গুলোতেও কোন ব্রেকিং নিউজ স্ক্রল দেখতে পেলাম না। বিটিভি দখল করে ফেলেছে কিনা দেখা দরকার!

দেশে এসেছি কয়েক মাসের মত হবে। বিটিভি কখনো ঠিক দেখা হয়ে ওঠেনি, ঐটা কয় নম্বরে ধরে? ছাতা তাওত জানি না! জানালা দিয়ে ভয়ে ভয়ে উকি মারার চেষ্টা করি রাস্তায় লোকজন দেখা যায় কিনা?

সকাল বেলায় মেঝ বোন ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দার দরজাটা খুলতে এসে আমাকে দেখে বলে, কিরে ভাই রাতে ঘুম হয় নাই! মশা কামড়াইছে? আমি বলি, আপু গোলাগুলি হইছে শুনছিস? বোন অবাক হয়ে বলে কই, কখন! উত্তরে আমি বলি, এইত আজানের সাথে সাথে বন্দ হইছে!

আমার বোন বারান্দায় যেতে যেতে বলে শালার বেটারা রাইত হইলে ওগো বাপের মাথা পিডানি শুরু করে। লোহা লক্কর, ইট, সিমেন্ট, রড, পাইপের শব্ধে মানুষের ঘুম হারাম হইয়া যায়। এইটা কোন সভ্য মানুষের বসবাসের যায়গা! এই শহরের কোন পাড়া মহল্লায় গেলে শান্তি নাই। রাইত ভইরা ট্রাক অানলোড কর্বো আর দিন ভইরা লোহা লক্কর পিডাইব শালারপুতেরা।

অটোয়া থোকে ছোট ভাই আবার কল করে। এইবার মাও আছে ফোনের ঐ পাশে।
আমি বেকুবের মত ফোন ধরে আম্মাকে কি বলব বুঝে উঠতে চেষ্টা করি...

:#>
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×