somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাড়ি চলে আইডিয়ার উপর!!

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের গাড়ির পাইলট শহীদ, ড্রাইভিং করে ঠিকই তবে নিজেকে ড্রাইভার হিসেবে পরিচয় দিতে তার অনেক র্কাপণ্য। কারন সে নিজেকে শিক্ষিত অর্থাৎ এস এস সি তে স্টার মার্ক পাওয়া স্টুডেন্ট কিন্তু ভাগ্য দোষে ড্রাইভার, তাই নিজেকে অত্যন্ত শিক্ষিতই ভাবে। টুক টাক ইংলিশ ও ঝারে। ওর আগের বস ছিল ফরেনার তার সাথে থেকে থেকে ভালোই ইংলিশ শিখেছে। এস এস সি ষ্টার তার উপর ইংলিশে জাহাজ ওতো নিজেকে অন্য কিছু ভাবতেই পারে!! আমি কোম্পানীতে জয়েন করার পরেই এম ডি সাহেব দ্বায়িত্ব দিলেন টোটাল মার্কেট ঘুরে ব্র্যান্ড ডিমান্ড তৈরী করতে। আমিও সপ্তাহে দুদিন করে মার্কেটে ঘুরছি কিন্তু ড্রাইভার পছন্দ হয়নি শুধু পাকনামি করে। আমাদের সাথে অনুমতি ছাড়াই লাঞ্চে বসে যায়, হাত দিয়ে ইশারা করে ডাকে, ডিরেক্টরদের নাম ধরে ভাই ভাই করে। আমি চরম বিরক্ত। ওহ নিজেই নিজের পরিচয় দিতে লাগলো এস এস সি তে ষ্টার মার্কস পয়সার অভাবে পড়ালেখা হয় নাই নইলে ওহ আজকে বড় অফিসার থাকতো ইত্যাদি ইত্যাদি। আমিও হজম করতে লাগলাম। অফিসে বলে অন্য গাড়ি নিলাম ড্রাইভিং পছন্দ হয়নি,দেখলাম শহীদ কথা বেশি বললেও গাড়ি ভালো চালায়। অবশেষে শহীদই হয়ে গেল আমার ভরসা। ইতিমধ্যে কিভাবে যেন জেনে গেল আমি থিয়েটার করি,মডেলিং ও টিভি নাটকের সাথেও সম্পৃক্ত ব্যস এখন সে গাড়ি চালায় আর বলে বস নাটকে একবার চান্স নিয়ে দেন দেখবেন ফাটাইয়া হালামু। আমিও আরেক পাগল ওরে একটা ক্যারেক্টর সিলেকশন করে দিলাম বললাম অভিনয় করে দেখাওতো ওহ ঠিকই অভিনয় করে দেখাল। আমি এবার কিছুটা ইমপ্রেস ওর উপর মনে হলো নাহ পারবে। আমিও ভাবছি ওর থেকে একটা চান্স নেব বললাম শহীদ আমিতো গলি টলি দিয়ে গাড়ি ড্রাইভিং করতে পারি বড় রাস্তায় ভয় ভয় লাগে তো কিছু টেকনিক শিখিয়ে দাও। বলল বস আপনি সবসময় ১০ থেকে ১২ হাত দুরুত্বে গাড়ি ড্রাইভ করবেন এতে সামনের গাড়ি ব্রেক করলে আপনার গাড়ি নিরাপদ থাকবে। ওভার টেকিং কিভাবে? আপনার সামনে গাড়ি থাকলে মাঝে মাঝে ডানে চেপে দেখবেন কোন গাড়ি আছে কিনা না থাকলে স্পিড বাড়িয়ে চলে যাবেন। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি কি কোন ট্রেনিং নিয়েছো ড্রাইভিং এর উপর, ওহ বলল না। তাহলে? ওহ বলল বস ডাইভিং হলো টোটাল আইডিয়ার উপর!! আমি তো ভয় পেয়ে গেলাম বেটা কয় কি? আমার সাথে এ্যাড ফার্মের মালিক ও তার এক প্রতিনিধী ছিলেন তারাও ভরকে গেলেন। ওর কথায় বুঝলাম আমাদের দেশে কেন এত বেশি এক্সেডেন্ট হচ্ছে, কেন সরাসরি মানুষ চাপা দিচ্ছে গাড়ি!! আসলে আমাদের দেশে শহীদের মতো ৮০ ভাগ ড্রাইভারই আইডিয়ার উপরই গাড়ি চালাচ্ছে তাই অহরহ হচ্ছে দূর্ঘটনা। আইডিয়ার উপর গাড়ি চালাই তত্ব শোনার পর ওনেক বেশি রাস্তা পারাপারে সতর্ক হয়ে গেছি ১৫ থেকে ২০ হাত দূরে থাকলে রাস্তা পার হই। রাস্তায় উঠলেই বিষয়টা মাথায় ঘুরপাক খায়। ওহ আরেকটা ঘটনা ঘটে গেল শহিদ গত ১১ই ডিসেম্বর অফিসের কালচারাল প্রোগ্রামে বাদ্যের সাথে গান গাইবে বলে আমার কাছে বায়না ধরল। আমিতো শুনে চোখ কপালে উঠালাম মান ইজ্জত এই বুঝি যাবে বড় বড় শিল্পিরা স্টেজ মাতাচ্ছে আর সেখানে গাইবে ওহ গান। আমি কোনভাবেই পাত্তা দিলাম না ব্যপারটা। কিন্তু ওতো অন্ন চিজ ও হাল ছাড়লো না আমার পিছু পিছু হাটে আর বলে বস একবার চান্স দেন না। ওর জ্বালায় শেষ পর্যন্ত মার্কেটিং চিফ এর অনুমতি নিয়ে স্টেজে উঠালাম পাশাপাশি ওস্তাদ বাবুল ভাইকে বললাম ভাই একটু চালাইয়া নিয়েন।কিন্তু একি!! সবাইকে অবাক করে গানে মাতিয়ে দিল। পরিচালক (মার্কেটিং) সাহেব ১০০০ টাকার নোট বুক পকেটে গুজিযে দিলেন আরো একজন দিলেন ২০০ টাকা, হাতে তালিতো আছেই। গর্বে চোখে পানি চলে আসলো। মার্কেটিং বস বললেন এখন আর শিল্পী ভাড়া করতে হবে না শহীদতো ভালোই গায়। আমি মুচকি হাসলাম ।সবাইকে দোয়া করতে বললাম, মজা করে বললাম শহীদের গান যাদের ভালো লেগেছে তারা যেন ওরে এস এম এস করে কিন্তু অতিথি সারি থেকে সবাই বলল কত নাম্বারে এস এম এস করব আমি বললাম পরে জানানো হবে। আজ থেকে আবার ও আমাকে জ্বালাচ্ছে ওই গানটার ভিডিও সিডি ওকে দিতে হবে। সে তার বউকে দেখাবে, বউ বিশ্বাস করে না যে সে আসলেই ভালো গান গাইছে!!!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১২
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×