somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডে লাইট সেভিং এবং আমাদের লোডশেডিং

০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের কোন মাথামোটা গবেট আমলা আমাদের মুর্খ সরকারকে বুঝিয়েছে যে আমরা যদি আমাদের সময় এক ঘন্টা এগিয়ে দিই, তাহলে আমাদের ৫০০মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। আর আমাদের গন্ডমূর্খ সরকার, যারা কিনা জনগনের জন্য সারাজীবন রাস্তায় থাকতে থকতে কোন বাস্তব জ্ঞান অর্জন করতে পারে নি, তারা মাথামোটা আমলাদের কথায় বিশ্বাস করে সত্যিই কোন বিদ্যুৎ বাঁচবে কি না যাচাই বাছাই না করে দিলো আমাদের সময় এগিয়ে।

আমাদের চাটুকার আমলারা সরকারকে বুঝিয়েছে যে আমরা সময় এক ঘন্টা এগিয়ে দেই, তাহলে অফিস থেকে শুরু করে দোকানট-পাঠ সবই এক ঘন্টা আগে শুরু হয়ে এক ঘন্টা আগে বন্ধ হবে। আর তাতে সন্ধার পর অফিসে বাতি জ্বালাবার দরকার পড়বে না। দোকান বন্ধ হবার সময় যেহেতু ৮টা, আর এখন ৮টা বাজে সন্ধার ঠিক পর পর, তাই দোকান-পাঠেও এক ঘন্টার বিদ্যুৎ বাঁচবে। আর সরকারও বুঝে গেল দেশের বিদ্যুৎ বাঁচিয়ে আগামী ভোটের ভোটব্যাঙ্ক রক্ষার জাদুর কাঠি তাদের হাতের নাগালে। “ধর সেই জাদুর লাঠি” বলে ঝাপিয়ে পড়ে ডে লাইট সেভিং এর নাম দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে দিল। আগুপিছু ভাবার বুদ্ধি তাদের নেই।

আমারা ডে লাইট সেভ করি আর আর না করি, অফিসে কখনোই বিদ্যুৎ সাশ্রয় হয় না। আমাদের অসরকারী বেসরকারী প্রতিটা অফিসে শুরু থেকে শেষ পর্যন্ত সারাক্ষনই লাইট, ফ্যান, ACচলে। অফিস খোলার সাথে সাথে চালু হয়, আর অফিস বন্ধের সময় অফ হয়। আর ডে লাইট সেভিং নামের ভূত ঘাড়ে চাপার পর বিদ্যুৎ আরো বেশী ব্যাবহার হওয়া শুরু হবার কথা। কারন আমাদের কর্পোরেট অফিস, বেসরকারী অফিস, বেসরকারী ব্যাঙ্কগুলো এখন শুরু হচ্ছে শেখ হাসিনার সকাল ৯টায়, কিন্তু বন্ধ হচ্ছে আমাদের পুরনো বিকেল ৫টায়। আর বেসরকারী অফিসে যারা কাজ করেন, তাদের জানার কথা যে অফিসে ঢুকতে হয় সময় মতো কার্ড পাঞ্চ করে, কিন্তু বসের ওপর নির্ভর করে কখন বেড়োতে পারা যাবে। আর সেটা কখনোই সন্ধার আগে না। তার মানে কি হলো? অফিসের বিদ্যুৎ বরং আগের থেকে এক ঘন্টা বেশী ব্যাবহ্রূত হচ্ছে।

গত পরশু কাগজে দেখলাম আমাদের দোকান মালিক সমিতি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে দোকান পাঠ বন্ধের সময় বাড়িয়ে রাত ৯টায় করার জন্য। সরকারের অবস্থা দেখে মনে হলো তারা নিম রাজী। তাহলে আর একঘন্টা বিদ্যুৎ বাঁচলো কোথায়?

আমার রাগের কারন হলো আগে বিদ্যুৎ যেত দিনে দু থেকে তিন বার এক ঘন্টা করে প্রতিবার, কিন্তু এখন কতোবার যে যাচ্ছে তার হিসেব নেই। ৪০ মিনিট পর পরই যাচ্ছে, আবার দশ মনিটের মাথায় চলেও আসছে। পুরো আনপ্রেডিক্টেবল একটা অবস্থা। PC তে কোন কাজই স্বস্তি মতো করা যাচ্ছে না। হঠাৎ কারেন্ট চলে গেল, সব অফ করে একটু বসলাম, সাথে সাথে কারেন্ট চলে এলো। সব অন করে নিয়ে বসার দশ মিনিটের মাথায় আবার নেই। এর পর কারেন্ট যখন এলো, ভাবলাম দশ মনিটের মাথায় তো চলেই যাবে, থাক বসলাম না। তার এক ঘন্টা পরেও যখন কারেন্ট যায় নি, তখন PC অন করে বসার সাথে সাথে আমার UPS আবার ট্যা ট্যা করে লোড সেডিং এর জানান দিচ্ছে।

এই হলো কিছু মাথা মোটা, চাটুকার আমলা ও গন্ডমূর্খ সরকারের দেশ চালানোর ফলাফল(কেউ যদি আমার কথায় লাফাতে থাকে যে BNP এই গাধামী করতো না বলে, তারা দয়া করে নিজ দায়িত্বে লাফালাফি করুন, কারন BNP ও এদেরই মতোই মূর্খ)।

৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তো বাঁচলোই না, উল্টো এখন হিসেব করে দেখার সময় এসেছে যে ডেলাইট সেভিং এর ভূত ঘারে নেবার আক্কেল সেলামী কতো দিতে হয়। আমার হিসেবে ৫০০মেগাওয়াট!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×