অবশেষে মৃত্যু হল রাজাকার শিরোমণি গোলাম আযমের। পটল তুলল বাংলার ইতিহাসের নিকৃষ্টতম সন্তান । না, এই মৃত্যু মেনে নেয়া যায় না। কি মনে করছেন? রাজাকারের পক্ষে লিখছি। নো ব্রাদার, ভুল বুঝবেন না। 'না, এই মৃত্যু মেনে নেয়া যায় না' কথাটা একারনে বললাম, যে বিশাল অপরাধের ছাপ এই বাংলার বুকে রেখে গেল গোলাম আযম তার উপযুক্ত শাস্তি এই বাংলার মানুষ তাকে দিতে পারল না। উল্টো কিছু বাঙ্গালি ( না , এদেরকে বাঙ্গালি বলতে ইচ্ছে করে না) তার মতো নিকৃষ্ট লোকের জন্য দোয়া করতে শুরু করেছে। আক্ষেপের কথা বলছিলাম আমি। আক্ষেপটা এখানেই। দুঃখও বলতে পারেন। আরও অন্যান্য অনেকের মতো আমিও মনে-প্রানে চাই না এর মৃতদেহ বাংলার মাটিতে সমাহিত হোক। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাস, দেখবেন এর মৃতদেহ এই বাংলাতেই সমাহিত হবে। বাংলাদেশের লুম্পেন শাসক শ্রেণীর রাজনৈতিক দেউলিয়াত্বের সুযোগ নিয়ে যে গোলাম আযমের মতো কীটের বিশাল সমর্থকবৃন্দ গড়ে উঠেছে তারাই তাকে রীতিমত সম্মান দিয়ে চিরবিদায় জানাবে। তারপর আসবে তারা দলে দলে তার কবর জিয়ারত করতে। তাদের কাছে তিনি ইসলামি আদর্শের সৈনিক। হায় রে আমার স্বাধীন বাংলাদেশ !
গোলাম আযমের মৃত্যু। যে মৃত্যু শুধু আক্ষেপ বাড়ায়। 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
ঝর্ণা জল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন
নিশীথের মুঠোয় - কেয়া ।

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।