আমার যা ধারণা আন্তর্জাতিক কোনও চাপ ছাড়া আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না। দেশের পরিস্থিতি যত যাই হোক না কেন সরকার চাইবে পেশীশক্তির জোর দেখিয়ে যত দিন পারা যায় ক্ষমতায় থেকে যেতে। এরশাদের ক্ষেত্রে যেমন হয়েছিলো যে , সেসময় বাংলাদেশের প্রধান দুই সাহায্যকারী দেশ ব্রিটেন এবং জাপানের কঠোর অবস্থান এবং অন্যান্য দেশ গুলোর প্রবল চাপের কারনে এবং দেশে কঠিন আন্দোলনের কারনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো এরশাদ সরকার। এখানেই শেখ হাসিনার আওয়ামী লীগের অবস্থানগত পার্থক্য রয়েছে। আমাদের ওপর প্রভাব বিস্তারকারী দেশ বিশেষত ভারত এবং চীনের বিভিন্ন কৌশলগত কারনে আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের আপাত নিরপেক্ষ অবস্থান ধরে রাখলেও সরকারকে বলার মতো কোনও সমর্থন দিচ্ছে না আবার বিপক্ষেও কিছু বলছে না। হয়ত পরিস্থিতির সুযোগের জন্য অপেক্ষা করছে। অপরদিকে বি এন পি তার আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে ব্যর্থ হয়েছে অনেকটাই । যে কারণে তাদের আন্দোলন আন্তর্জাতিক কোনও মহলের সাহায্য পাচ্ছে না খুব একটা । এমন পরিস্থিতিতে দেশের অবস্থা চূড়ান্ত বিপর্যয়কর না হওয়া পর্যন্ত এবং সরকার বিদেশী প্রভাবশালী দেশগুলোর সমর্থন না হারানো পর্যন্ত মনে হচ্ছে না যে কোনও নির্বাচন আসবে বা অবস্থার উন্নতি ঘটবে। সিরিয়ার দিকে তাকালে দেখা যায় আসাদ সরকার চীন এবং রাশিয়ার সমর্থন থাকার কারণে দীর্ঘদিন গৃহযুদ্ধ হওয়ার পরও তার পতন হচ্ছেনা। তেমন অবস্থা আমাদের ক্ষেত্রেও ঘটে যেতে পারে। কেননা, আমাদের ওপর প্রভাব বিস্তারকারী দেশগুলো বিশেষত ভারত কোনও অবস্থাতেই চাইবে না বি এন পি জামাত ক্ষমতায় আসুক। তারা চায় যেনতেন প্রকারে আওয়ামী লীগ যেন ক্ষমতায় থাকে। অপরদিকে চীনও প্রকারান্তরে সেটাই চায়। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কিছুটা দ্বিধায় আছে বলে মনে হচ্ছে। বি এন পি জামাত জোটের প্রতি তার মৌন সমর্থন থাকলেও যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক থাকায় ভারতের ইচ্ছাকেও আমলে না নিয়ে উপায় নেই যুক্তরাষ্ট্রের। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের Conflict of interest থাকাটা খুবই স্বাভাবিক। সম্ভবত যেকারনে যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ দিচ্ছে না ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর। এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নও সেপথে হাঁটছে। যেকারনে তাদের কেউই সরকারকে চাপ প্রয়োগ করছে না । আবার এদিকে আওয়ামী লীগ - বি এন পির মধ্যে কোনও সমঝোতার লক্ষণও দেখা যাচ্ছে না। এক্ষেত্রে যা মনে হচ্ছে পরিস্থিতি চূড়ান্ত বিপর্যয়কর কিছু না হলে দেশ এই অবস্থা থেকে বেরুতে পারবে বলে মনে হয়না। আপাতত তারই অপেক্ষায় ।
আন্তর্জাতিক কোনও চাপ ছাড়া কি সরকার ক্ষমতা ছাড়বে না !
পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়
"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)
গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।
বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যত স্বপ্ন।
পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)

ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন
জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!
স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।

আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ পতনের অপেক্ষায়...

(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)
আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।