somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি আমার একটি থাকতো হৃদয়

০৬ ই মে, ২০২২ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি হতো
যদি পুঁজিবাদ নিজেই কোন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করে
ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত এক বক্তৃতা দেয় যার শিরোনাম…
'যদি আমার একটি হৃদয় থাকতো'

হ ঠিকাছে, শরীরের কথা বলি
শরীর একটি হাতিয়ার,
কিন্তু এটি একটি পণ্যও আবার
প্রতিদিন পুনরায়
নিজের শরীরই কিনতে হয়
যে খাবার খাদ্য, যে বিছানায় শয়ন,
তার সবই নিজস্ব অর্থায়ন
যে জামাকাপড় পরিধানে, তবে আরও ভাল
কামানো বগল, কুঁচকি, নাক, ছিদ্র, উল্কি, ভ্রু
এটা সাজসজ্জা, এটা শিল্প, কিন্তু আমাদের সবেমাত্র শুরু
আমরা তোমাদের নতুন শরীর, ভিন্ন রঙের চুল বেঁচতে পারি
আমরাই দেহ টুকরোটাকরা কেটে আবার দেবো সেলাই কারিগরী
জিনিসটা হতেই পারে অদ্ভূত
আর কথাটা খোলাসা করা যাক
শরীর ভেঙ্গে যায়
এবং কখনও কখনও তা ঠিক করতে পারি টুকটাক
আর যখন পারা যাবে না তখন মৃত্যু নির্ঘাত জেনো
কিন্তু ততদিন শরীর ঠিক করা বন্ধ হবে কেন

নতুন শরীর তৈরি,
হ্যাঁ! আমরা্ই পারি
তবে আমরা শুধুমাত্র শুরুর পর্যায়
কিন্তু রকেটটি এখন উড়ার অপেক্ষায়
আর গন্তব্যও সামনে দেখা যায়

নিজেকে মনে করো ধানের টুকরো
প্রকৃতি তৈরি করেছে তোমাকে
এবং সর্বদাই তাই, আমরা শুধু চুরি করেছি প্রকৃতি থেকে
আর সেটা থেকে উপায় চিন্তা টাকা উপার্জন
কিন্তু এলো বিজ্ঞান, আর তাই মানুষের মালিকানাকরণ
ধানচাল ইত্যাদির স্বত্বও আমাদের
ভিতরে যেতে পারি, কেটে ফেলতে পারি, আবার করতে পারি সেলাই
যতক্ষণ আমাদের নির্দেশনা ছাড়া প্রকৃতির কিছুই করার ক্ষমতা নাই

মানুষের ব্যক্তিত্ব এক অসীম পেঁয়াজ
পরতে পরতে ত্বকের খোসা ছাড়ানো যেতে পারে
এবং কখনোই পৌঁছানো যাবে শেষতম স্তরে
অভ্যন্তর চলে চিরকাল ধরে
কিন্তু মানুষের শরীর এমন নয়
এটা ধানের ন্যায়
কিন্তু আরও জটিল, তবে গঠিত একই নীতিতে
আমরা পারি শুধু মানচিত্র আঁকতে
এবং তারপর বাধ্য করি এই অভিশাপের প্রতিটি ইঞ্চি কিনতে

আমরা তোমাদের করুণা করতাম, আমার যদি থাকতো হৃদয়,
জন্মের আগেই সবার মাথা খাওয়া ও বাঁশডলা শুরু হয়
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২২ দুপুর ১:৪৩
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×