somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথ উৎসব ও মাসব্যাপী মেলা আজ শুর"

২৪ শে জুন, ২০০৯ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার ধামরাইয়ে আজ বুধবার থেকে শুর" হ"েছ ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও এ উপলড়্গে মাসব্যাপী মেলা। দেশের হিন্দু সমপ্রদায়ের রথ উৎসব ও মেলার সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে এই ধামরাইয়ে। এ ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে সাজ সাজ রব পড়ে গেছে এবং কায়েতপাড়াস্থ মাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক রথের যাবতীয় মেরামত ও সাজসজ্জার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার রথ উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এলজিআরডিমন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, বিচারপতি গৌরগোপাল সাহা, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমেদ, কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও মাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজীব প্রসাদ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
গত ১৭ জুন বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাইয়ের সাংসদ বেনজীর আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোঃ জিলস্নার হোসেন, উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সাভার সার্কেলের এএসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, ধামরাই সরকারি স্বাস্থ্য কমপেস্নক্সের টি এইচ ও ডা. মোঃ জহুর"ল হক, রথ কমিটির সদস্য শিড়্গক নন্দ গোপাল সেন, কাঁসা শিল্পী সুকান্ত বণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, কৃষি কর্মকর্তা খায়র"ল আলম, উপজেলা নির্বাচন অফিসার শরীফা বেগম, কমিশনার মোকছেদ প্রমুখ। সভায় নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীনকে প্রধান করে রথ মেলা ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলগীর হোসেনকে প্রধান করে আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটি গঠিত হয়। এ ছাড়াও সভায় মেলার সার্বিক পরিচালনার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় মেলা কমিটি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, মেলার ইজারাপ্রাপ্তদের সঙ্গে।
রথ উৎসব উপলড়্গে আজ সকাল ১০টায় কায়েতপাড়াস্থ রথ খোলায় ও রথের সামনে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হবে। এ সময় ঢোল, কাসর ঘণ্টা ও মহিলাদের উলুধ্বনিতে মাধব মন্দিরের প্রধান পুরোহিত শ্রী চপলেশ গাঙ্গুলী তার ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন। দুপুরে মাধব মন্দিরে ভোগ রাগের পর প্রসাদ বিতরণ করা হবে আগত ভক্তদের মাঝে। বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো নিয়ে সারা বছর যেখানে রথটি থাকে সেই রথ খোলায়, রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হবে। এরপর বিকাল ৫টায় রথের উদ্বোধনী অনুষ্ঠান রথ খোলায় স্থাপিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে। এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম আলোচনা সভা শেষে প্রতীকী রশি প্রদানের মাধ্যমে রথ টানা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রথের সারথী ও মাধব মন্দির পরিচালনা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শ্রী অসিত বরণ গোস্বামীর নির্দেশে এই রথ টানা চলবে। রথটি মূর্তি সমেত রথ উৎসবে আগত লাখো ভক্ত নর-নারী পাটের রশি ধরে টেনে নিয়ে যাবে পৌর এলাকার গোপনগরে। এখানেই রথটি প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করবে। মাধব ও অন্যান্য বিগ্রহগুলো রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারিদের দ্বারা পূজিত হবে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে। ৯ দিন পর আগামী ২ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উল্টো রথ যাত্রা উৎসব। পূর্বের ন্যায় মাধব ও তার সহচরদের রথে চড়িয়ে ২ জুলাই সন্ধ্যায় টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়। মূর্তিগুলো চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা।
রথ মেলাকে সফল করার জন্য রথ পরিচালনা কমিটির পাশাপাশি প্রশাসনের পড়্গ থেকে বহু সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করবে বলে ধামরাই থানা সূত্র জানিয়েছে।
রথ মেলা কমিটির সাধারণ সম্পাদক ও কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাজীব প্রসাদ সাহা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারো রথ উৎসব ও মেলার সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি মেলা উৎসবে শান্তিশৃঙ্খলা ও পরিবেশ সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি শতাধিক সদস্যবিশিষ্ট স্বে"ছাসেবক দল গঠন করেছেন প্রশাসনকে সাহায্য-সহযোগিতা করার জন্য। এই স্বে"ছাসেবক দল পৌর শহরসহ পুরো মেলাঙ্গনজুড়ে শান্তিশৃঙ্খলার কাজে সার্বড়্গণিক নিয়োজিত থাকবে।
মাধব মন্দির ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস রথ মেলা উৎসব উপভোগের জন্য সার্বজনীনভাবে সবার প্রতি সবিনয় আহ্বান জানিয়েছেন।
এবারের মেলায় এসেছে সিরাজগঞ্জ থেকে দেশখ্যাত ‘নিউ বাংলাদেশ সার্কাস’ দল, সঙ্গে এসেছে হাতিসহ অন্যান্য জীবজন্তু। মেলাঙ্গনজুড়ে বসেছে হরেকরকম পণ্যের স্টল। মেলায় বহু রকমের সৌখিন জিনিসপত্র, বাঁশের বাঁশি, ছোট-বড় কাঠের ঘোড়া, মাটির পুতুল, নানা রকম হস্তশিল্প, বেদেনীদের কাঁচের চুড়ি, বাঁশ, বেত, তামা ও কাঁসার তৈজসপত্রের দোকান বসেছে । এ ছাড়া রয়েছে পুতুল নাচ, নাগরদোলা, ধামরাইয়ের প্রসিদ্ধ মিষ্টি-দধি ও নানাবিধ ফল ফলাদির দোকান, ভাতের হোটেল। এ ছাড়া রথ মেলায় বিশেষ আকর্ষণীয় ফল লটকা বিক্রি চলবে ধুমছে।
আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব। তবে মেলা চলবে মাসব্যাপীদীপক চন্দ্র পাল, ধামরাই থেকে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×