somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদক এবং কিছু কথা

২৪ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদক এবং কিছু কথা

গল্পটা কারও কাছেই নতুন নয়। বাবা-মার আর্তনাদ আর আহাজারির গল্প। বুকফাটা চিৎকারে সবার কাছে প্রশ্ন সেই বাবা-মার-‘আমার সন্তান কি আর আলোর পথে ফিরে আসবে না? হতবিহবল বাবা-মার সেই প্রশ্নের সঠিক উত্তর বা সমাধান কী হতে পারে, তা বের করা রীতিমতো কষ্টসাধ্য একটি কাজ। কারণ তাদের সন্তানটি মাদকাসক্ত। নেশার মরণ ছোবলে সে হারিয়ে ফেলেছে তার সুন্দর বর্তমান আর সোনালী ভবিষ্যৎ। এরকম অসংখ্য দিশেহারা প্রায় বাবা-মা প্রতিনিয়ত হন্যে হয়ে ঘুরছেন তার আদরের সন্তানটিকে মাদকের বিষাক্ত পথ থেকে সরিয়ে আনতে। কিন্তু কেনইবা এই সন্তানরা মাদকের মতো বিষাক্ত জিনিসকে শরীরে গ্রহণ করেছে, আর কারাইবা তাদের এই কুপথে চলতে উৎসাহ জোগাচ্ছে? বিগত বেশ কয়েক বছরের কয়েকটি কেস স্টাডি থেকে ব্যাপারটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যেতে পারে। কিছুদিন আগেই মাদকসেবী এক ছেলে টাকার জন্য খুন করেছে তার গর্ভধারিণী মাকে। আর মাদকের টাকা জোগাড়ের জন্য চুরি-ছিনতাইয়ের ঘটনা তো এখন আমাদের কাছে নিতান্তই মামুলি ব্যাপার। সন্তানদের এই বখে যাওয়ার পেছনে সামাজিক এবং পারিবারিক- দুই অনুশাসনই সমান দায়ী। আমাদের সমাজ মাদকের অবাধ অনুপ্রবেশকে রুখতে পারেনি। বরং বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে। মাদকের এই সহজলভ্যতা আমাদের সমাজের অনেককেই অন্ধকারের পথে ঠেলে দিয়েছে। আর পারিবারিক অনুশাসন কতটা দায়ী তা বোঝানোর জন্য কিছুদিন আগে গ্রেফতার হওয়া ইয়াবাসেবী তরুণরাই যথেষ্ট। বাব-মার নিয়ন্ত্রণহীন জীবনযাপনের প্রভাব পড়ে সেই সব সন্তানের ওপর। অনেকটা অজান্তেই তারা জড়িয়ে পড়ে মাদকের শক্ত জালে। বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে মাদকবিরোধী নানা প্রচারণা লক্ষ্য করা যায়। সরকারি উদ্যোগেও মাঝে মাঝে কিছু পদক্ষেপ নেয়ার কথা শোনা যায়। কিন্তু আজ অবদি প্রত্যক্ষভাবেই আমাদের পাড়া-মহল্লায় বিভিন্ন স্পটে মাদকের ব্যবসা বহালতবিয়তে চলছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীরাও কোন এক অজানা কারণে নিশ্চুপ থাকছে। তাহলে সেই সব মাদকসেবীর অস্পষ্ট ভবিষ্যতের পেছনে যারা জড়িত, তারা কি চিরকালই অধরা রয়ে যাবে? আমরা কি আমাদের আগামীর জন্য কিছুই অবশিষ্ট রেখে যেতে পারব না
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×