somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় মাইকেল জ্যাকসন!

০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায় মাইকেল জ্যাকসন!

জীবনে যেমন ছিলেন, মৃত্যুতেও রয়ে গেলেন তেমনই। এক কথায় রাজকীয়। শেষ হলো পৃথিবীতে মাইকেল যুগ। দুনিয়াজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে চিরবিদায় নিলেন পপগুর" মাইকেল জ্যাকসন। লস এঞ্জেলেসের স্ট্যাপল সেন্টারে গতকাল স্মরণকালের ঐতিহাসিক শেষকৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিক বিদায় জানালেন বিশ্বের কোটি কোটি মানুষ।
স্ট্যাপল সেন্টারে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারায়া ক্যারি, লায়নেল রিচি, আশার, স্টেভি ওয়ান্ডার এবং ব্র"ক শিল্ডসের মতো তারকারা। এছাড়াও সেখানে মাইকেলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বাস্কেটবল তারকা কোবে ব্রয়ান্ট এবং ম্যাজিক জনসন, সঙ্গীততারকা জেনিফার হাডসন, জন মেয়ার এবং স্মোকি রবিনসন, মানবাধিকারকর্মী তৃতীয় মার্টিন লুথার এবং রেভারেন্ড আল শার্পটন। প্রথম দিকে হাজির হবার কথা থাকলেও শেষ পর্যন্ত স্ট্যাপল সেন্টারে আসেননি মাইকেলের প্রথম স্ত্রী এবং তার প্রথম দুই সন্তানের মা ডেবি রোয়ি। সকালবেলা ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ বিশেষ এসকর্টযোগে জ্যাকসনের পরিবারিক সদস্যদের এনসিনোর থেকে হলিউড হিলস ফরেস্ট লন গোরস্থানে এবং সেখান থেকে স্ট্যাপল সেন্টারে নিয়ে আসে। তার আগে কঠোর পুলিশি চেকআপের মাধ্যমে লটারি বিজয়ী ১১ হাজার ভক্তকে মূল সেন্টারে প্রবেশের সুযোগ দেয়া হয়।
যেমন ভাবা হয়েছিল, নির্ধারিত সময়ের অনেক আগেই পূর্ণ হয়ে যায় নকিয়া থিয়েটারের সাড়ে ৬ হাজার আসনবিশিষ্ট হলর"ম। এখানে স্থাপিত বিশাল পর্দায় ভক্তরা প্রত্যড়্গ করেন মাইকেলকে শেষ বিদায় জানাবার মুহূর্তগুলি।
অনুষ্ঠান কাভার করার জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলে হাজির হয় শত শত টিভি ও প্রচারমাধ্যমকর্মী। তাদের কল্যাণে প্রায় একশ কোটির বেশি মানুষ সরাসরি প্রত্যড়্গ করেন সঙ্গীতসম্রাটের এই মহাবিদায়যজ্ঞ। সেন্টারের বাইরে আগে থেকেই কংক্রিটের ব্যারিয়ার নির্মাণ করে নিরাপত্তা পুলিশ। শহরে বিপুল জনতার আকস্মিক সমাগমে লাভ কুড়িয়ে নিয়েছে এক ধরনের সুযোগসন্ধানী। একটি গাড়ি পার্ক করার জন্য অনেককে ভাড়া গুণতে হয়েছে ৩০ ডলার। অবশ্য এতো বিপুল জনতা একস্থানে জড়ো হলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভক্তজনতা যথোচিত সংযত এবং পরিবেশের ভাবগাম্ভীর্য বজায় রাখে।
এদিকে, জ্যাকসনের পরিবারের পড়্গ থেকে কোথায় তাকে কবর দেয়া হবে সে ব্যাপারে কড়া গোপনীয়তা রড়্গা করা হলেও ধারণা করা হ"েছ, হলিউড হিলস ফরেস্ট লনেই তাকে সমাহিত করা হবে।
এর আগে সোমবার সারাদিন জুড়ে লটারি বিজয়ী ভক্তরা নিজেদের গাড়ি কিংবা স্কুটার চালিয়ে ডজার স্টেডিয়ামে জড়ো হয়। তারা তাদের কাছে সংরড়্গিত জোড়া টিকেট এবং রিস্টব্যান্ড নেড়ে উত্তেজনা প্রকাশ করে। অনলাইনে ১৬ লাখ আবেদনের মধ্য থেকে লটারির মাধ্যমে সৌভাগ্যবান ৮৭৫০টি নাম বাছাই করা হয়। তাদের সবাইকে এক জোড়া করে টিকেট এবং বিশেষ রিস্টব্যান্ড উপহার দেয়া হয়। এছাড়া জ্যাকসন পরিবারের বিশেষ বন্ধুদের জন্য সংরড়্গণ করা হয় স্ট্যাপল সেন্টারের অতিরিক্ত ৯ হাজার আসন। টিকেট বিতরণ প্রক্রিয়াতে কোনো অঘটন ঘটেনি। একজন টিকেটের ফটোকপি দেখিয়ে পার পেতে চেষ্টা করেছিল কিন্তু তাকে সহজেই শনাক্ত এবং বহিস্কার করা হয়।
এদিকে লস এঞ্জেলেসের এক আদালতের আদেশবলে জ্যাকসনের সমস্ত সম্পত্তির নিয়ন্ত্রণ অধিকার লাভ করেছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত অ্যাটর্নি জন ব্রাঙ্কা এবং দীর্ঘদিনের বন্ধু জন ম্যাকক্লেইন। নতুন আদেশ প্রাপ্তির পর তারা জানান, এখন এসবের মাধ্যমে জ্যাকসনের বিপুল ঋণজনিত এবং আইনি জটিলতাগুলো মোকাবেলা করতে পারবেন তারা। উলেস্নখ্য, ২৫ জুন মাইকেল জ্যাকসন মৃত্যুর পর থেকে তার সম্পত্তির দেখাশোনার দায়িত্ব লাভ করেছিলেন তার মা ক্যাথারিন জ্যাকসন। ব্রাঙ্কার এই নতুন দায়িত্ব গ্রহণকে তিনি ‘অপূরণীয় ড়্গতি’ হিসেবে মন্তব্য করেছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×