গাঁয়ের মাটি স্বর্গ আমার
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের মাটি স্বর্গ আমার
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
গাঁয়ের মাটি স্বর্গ আমার
গাঁয়ের মানুষ আপনজন,
আমের শাখে কোকিল ডাকে
ভরে ওঠে আমার মন।
গাঁয়ের রাঙা মাটির পথে
ভোরে রোজ মোরগ ডাকে,
দোয়েল, ফিঙে বেড়ায় উড়ে
দূরে অজয় নদীর বাঁকে।
গাঁয়ের মাঝি নৌকা চালায়
ভাটিয়ালি গান গেয়ে,
গাঁয়ের বাউল পথে গান গায়
একতারা হাতে নিয়ে।
গাঁয়ের চাষীরা চষে জমি
মাঠে যায় অতি ভোরে,
গাঁয়ের রাখাল বাজায় বাশি
গ্রাম সড়কের মোড়ে।
গাঁয়ের মাটিতে জন্ম আমার
গাঁ যে আমার মায়ের সমান,
পিতামাতার পদধূলি আজও
গাঁয়ের মাটিতে হয়নি ম্লান।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
মাটিতে আছে মমতা, মায়া,
মাটিতে ফলে সোনার ফসল
আছে সবুজ গাছের ছায়া।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন