গাঁয়ের শীতল তরুর ছায়ায়
০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের শীতল তরুর ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের শীতল তরুর ছায়ায়
রাখাল বাজায় বাঁশি,
নীল আকাশে সাদা মেঘেরা
ভাসছে রাশি রাশি।
শালুক হীড়ের মেঠো জমিতে
চাষীরা করে চাষ,
তরুর শাখায় বাসা বেঁধে
পাখিরা করে বাস।
গাঁয়ের পাশে অজয় নদী
বারোমাস চলে বয়ে,
নৌকা চালায় কানু মাঝি ভাই
ভাটিয়ালি গান গেয়ে।
দূর আকাশে পাহাড় চুড়োয়
সোনালি সূর্য উঠে,
ফুলের বাগানে সৌরভ ছোটে
ফুলকলি যবে ফুটে।
গাঁয়ের শীতল তরুর ছায়ায়
ছোট শিশুরা খেলে,
বীর হনুমান ছুটে বেড়ায়
গাছের ডালে ডালে।
গাঁয়ের শেষে পথের বাঁকে
শালিক পাখির ঝাঁক,
বাড়ির উঠোনে ভাঙা পাঁচিলে
বসে থাকে এক কাক।
গাঁয়ের শীতল তরুর ছায়ায়
পান্থ করে বিশ্রাম,
গাঁয়ের শীতল ছায়ায় ঘেরা
ছোট আমার গ্রাম।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন