গাঁয়ের মাঝে সকাল সাঁঝে
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের মাঝে সকাল সাঁঝে
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাঝে সকাল সাঁঝে
ঢোল বাজে বাজে কাঁসি,
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
আমি গাঁ কে ভালবাসি।
সোনার রবি ছড়ায় কিরণ
শিশির ভেজানো ঘাসে,
সোনালী আভায় ঘাসের আগায়
শিশিরের কণা হাসে।
প্রভাতী হাওয়া ঢেউ খেলে যায়
সবুজ ধানের খেতে,
গাঁয়ের রাখাল বাজায় বাঁশি
হৃদয় ওঠে যে মেতে।
অজয়ের জলে সাদা পাল তুলে
নৌকা দুলে দুলে ভাসে,
নদীতট বাঁকে দেখি ঝাঁকেঝাঁকে
সাদা বক উড়ে আসে।
গাঁয়ের বধূরা কলসী কাঁখে
জল নিয়ে ঘরে যায়,
পরণে তাদের লালপেড়ে শাড়ি
আলতা পরানো পায়।
দিঘির পাড়ে আছে সারে সারে
বিশাল সবুজ গাছ,
সকাল হলে জেলেরা সকলে
জাল ফেলে ধরে মাছ।
দিঘির জলে শালুক ফোটে
ফোটে কুমুদ কমল,
স্নানের ঘাটে সাঁতার কাটে
পাড়ার ছেলের দল।
বেলা পড়ে এলে ছেলেরা সকলে
মাঠে খেলে এক সাথে,
ক্লান্ত পাখিরা দিবসের শেষে
ফেরে আপন বাসাতে।
পশ্চিমের পানে সূর্য ডুবে শেষে
দিনের আলোক লুকায়,
সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
গাঁয়ের সবাই ঘুমায়।
রাতি নির্জন ঘুমায় সবাই
কুকুরেরা শুধু জাগে,
পূবের আকাশ লাল হয়ে আসে
মেঘে মেঘে রং লাগে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন