একুশের গান
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশের গান
লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলার ভাষা মায়ের ভাষা
যারা মাতৃভাষার তরে,
দিল বলিদান কত শত প্রাণ
মোদের বাংলার পরে।
আকাশে বাতাসে শুধু ভেসে আসে
অমর একুশের গান,
মাতৃভাষা শহীদ দিবসে মোদের
জাগিয়া উঠিছে প্রাণ।
রক্তের বিনিময়ে ভাষার সংগ্রামে
শত প্রাণ বলিদান,
শহীদ স্মৃতিতে অমর একুশে
রাখিল দেশের মান।
অমর একুশে ভাষা দিবসে
স্মৃতি কোণে গাঁথা রয়,
সন্তান হারা কত না মায়ের
আজও অশ্রুধারা বয়।
হল বলিদান কত শত প্রাণ
বাংলা মাতৃভাষা তরে,
কত না যন্ত্রণা সহিলাম মোরা
কত শত বছর ধরে।
মাতৃভাষার দিবসে আজিকে
সেই ব্যথা বুকে বাজে,
যাঁদের রক্তে হলো রঞ্জিত
ধূলি কণা ধরা মাঝে।
শত তরুণের তাজা খুনে আজ
উদিল অরুণ রবি,
যেদিকে তাকাই দেখিবারে পাই
শহীদ তরুণ ছবি।
সন্তান হারা মায়েদের অশ্রু
আজও অবিরত ঝরে,
বাংলার ভাষা মায়ের ভাষা
লেখা রক্তাক্ত অক্ষরে।
বুকের রক্তে লিখেছে যাঁরা
বাংলা ভাষার নাম।
স্মরণ করি আজিকে তাঁদের
জানাই লাল সেলাম।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের...
...বাকিটুকু পড়ুন
কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক...
...বাকিটুকু পড়ুন

১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুনসরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন