গাঁয়ের ছড়া
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের ছড়া
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আমার বসত বাটি
সবার সেরা গাঁয়ের মাটি।
এই গাঁ আমার স্বর্গ-ধাম,
সবার সেরা আমার গ্রাম।
তাল খেজুর আমের বন,
ভুলায় আমার নয়ন মন।
গাঁয়ে ফলে সোনার ধান,
সবার সেরা আমার গ্রাম।
সবুজ তরুর শীতল ছায়া,
এই গাঁয়ে আছে স্নেহমায়া।
তরুর শাখে পাখিরা ডাকে,
শালিক ওড়ে নদীর বাঁকে।
নৌকা বাঁধা নদীর ঘাটে,
গোরু চরে সবুজ মাঠে।
শাল পিয়ালের বনে বনে,
মুরগী ডাকে আপন মনে।
রাঙা মাটির সরাণ দিয়ে,
বধূরা আসে কলসী নিয়ে।
পরণে রাঙা হলুদ শাড়ি,
জল নিয়ে যায় আপন বাড়ি।
ছেলের সব অজয় ঘাটে,
নদীর জলে সাঁতার কাটে।
অজয় নদীর শীতল জল,
হয়েছে বেলা বাড়িতে চল।
স্নানের শেষে গামছা পরে,
আসে সবাই আপন ঘরে।
পড়েছে বেলা নদীর ঘাটে,
পশ্চিমে সূর্য বসেছে পাটে।
একটু পরেই আঁধার নামে,
আলো জ্বলে দূরের গ্রামে।
বেজে ওঠে সাঁঝের সানাই,
গভীর রাতে ঘুমায় সবাই।
আমার গাঁয়ে পথের বাঁকে,
হুক্কা-হুয়া শেয়াল ডাকে।
রাত কেটে যায় ভোর হয়,
ভোরে শীতল হাওয়া বয়।
গাঁযে আমার সুখের ঘাঁটি,
সবার সেরা গাঁয়ের মাটি।
সবার সেরা আমার গ্রাম,
জন্মভূমিকে করি প্রণাম।

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন