somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষণ ভান্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

ভালবাসা শুধু ভালবাসা (তৃতীয় পর্ব)

০৮ ই মে, ২০১৯ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসা শুধু ভালবাসা (তৃতীয় পর্ব)



শ্মশানে কাঁদছে ভালবাসা
লক্ষ্মণ ভাণ্ডারী

বকুলের প্রাণহীন নিথর দেহটাকে শ্মশানের চিতায় শুইয়ে দেওয়া হল। চিতায় আগুন জ্বলছে। চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছে বকুলের নিষ্প্রাণ দেহটা। টপ্ টপ্ করে দু’ফোঁটা অশ্রু ঝরে পড়লো বিবেকের দু’চোখ বেয়ে। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে বিবেক জ্বলন্ত চিতার দিকে। দাউ দাউ করে জ্বলে উঠলো চিতা। বিবেকের হৃদয়েও আগুন জ্বলছে। সবকিছু পেয়েও না পাওয়ার ব্যথা বুকে নিয়ে সে দাঁড়িয়ে থাকে জ্বলন্ত চিতার সামনে।

তার বাল্যকালের পরিচিত এক বন্ধু তাকে বলে, “দুঃখ করিস না বিবেক, তুই আবার বিয়ে করবি।” বিয়ের কথায় বিবেকের মানসপটে ভেসে ওঠে পুরানো স্মৃতি। সেই সুমধুর বিয়ের রাত। বিবাহ বাসর, মিলন মধুর ফুলশষ্যা। বিয়ের পরদিন বিদায় বেলায় বকুলের সেই বুকফাটা কান্না।

বিবেকের মনে পড়ে- বেনারসী শাড়ির আঁচলে বাঁধা সাদা খইগুলোকে মুঠো মুঠো করে ঘরের চালের দিকে ছুঁড়ে বকুল বলেছিলো- “বাবা-মায়ের ঋণ কোনদিন শোধ করা যায় না। এতদিন পর্যন্ত যা খেয়েছি, যা নিয়েছি সেই খাওয়া পরার ঋণ আমি খই দিয়েই শোধ করলাম।”

এরপর আর কোনদিন বকুল বাপের বাড়িতে পা রাখে নি। বিয়ের একমাস পেরোতে না পেরোতেই এমনি একটা অঘটন ঘটে গেল।
বিবেক স্বপ্নেও ভাবতে পারে নি তার বকুল বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেবে। বিবেক আজ ভালো করেই বুঝতে পারছে শুধু বকুল নয়, বকুলের মত শত সহস্র নিষ্পাপ ফুলগুলো অভিশপ্ত পনপ্রথার বলি হচ্ছে। বকুল ভালভাবেই জানতো তার বাবার সাধ্য নেই পনের বাকী টাকা শোধ করার। তাই তাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য করলো নিঠুর নিয়তি।

বকুল লিখে রেখে গেছে তার শেষ চিঠি। “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ভালবাসা দিতে চেয়েছিলাম, নিতে চেয়েছিলাম। সেই ভালবাসা পেলাম না বলেই আমি নীরব অভিমান ভরে প্রেমহীন নীরস পৃথিবী থেকে চির বিদায় নিচ্ছি। আমার মৃত্যুতে কেউ এক ফোঁটা চোখের জল ফেলো না। তাহলে আমি বড় কষ্ট পাব।”

জোছনারাতে আকাশে তারা ফুটেছে। আকাশের তারাগুলো মিট মিট করে জ্বলছে। তারপর একখণ্ড কালো মেঘ এসে গোটা চাঁদটাকে ঘিরে ফেললো। আঁধার ভরা আবছায় শ্মশানে চিতার আগুন ধীরে ধীরে নিভে গেল। হারিয়ে গেল বকুলের স্মৃতি পৃথিবীর বুক থেকে।

এরপর বিবেক কি আবার বিয়ে করবে? বকুলের নিবিড় ভালবাসার অটুট বন্ধন তার ব্যথিত হৃদয়কে তোলপাড় করে। পবিত্র ভালবাসার মৃত্যু নেই। তাই বিবেকের ভালবাসা আজও সারা শ্মশানময় কেঁদে বেড়ায়।

গল্প এখানেই শেষ। কিন্তু এটা তো গল্প নয়, পবিত্র ভালবাসার অপমৃত্যু। অভিশপ্ত পনপ্রথার বলি। পনপ্রথা আমাদের সমাজ জীবনে অভিশাপ। আসুন, প্রচলিত সমাজব্যবস্থার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা সবাই একযোগে সংকল্প করি- পন দেবো না। পন নেবো না।
(চলবে)
আগামী দিনে ভালবাসা শুধু ভালবাসা চতুর্থ পর্ব প্রকাশিত হবে।
মন্তব্যের প্রত্যাশায় মন্তব্য করবেন না। কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য
প্রয়োজনবোধে লেখক প্রতিটি মন্তব্যের প্রত্যুত্তর নাও দিতে পারেন।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৯ দুপুর ১:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×