somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষণ ভান্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

ভালবাসা শুধু ভালবাসা দ্বিতীয় খণ্ড- প্রথম পর্ব।

১৮ ই মে, ২০১৯ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসা শুধু ভালবাসা
দ্বিতীয় খণ্ড- প্রথম পর্ব



বাবুগো সিঁদুরের দাম অনেক
লক্ষ্মণ ভাণ্ডারী।

বাতাসীর গা ঘেঁষে কারটা এসে দাঁড়িয়ে গেল। কার থেকে নেমে এলো এক তরুণ যুবক। চোখে সোনালি ফ্রেমের চশমা। তরুণটি বলে ওঠে- “এই বাতাসী! তুই আমাদের ঘরে আসিস না কেন?”
“শুধু শুধু কেন আসব বাবু।”
“শুধু শুধু কেন আসবি, কাজ করতে আসবি। আমার বাড়িতে অনেক কাজ। যেমন ধর- রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সব কাজই তুই করবি। মাসের শেষে মাইনেও পাবি।”

বাতাসীর জীবনে বেঁচে থাকার জন্য টাকার দরকার। পাঁচ-পাঁচটা ছেলেমেয়ে নিয়ে বাতাসীর সংসার। তার সোয়ামী কিছুই করে না। দিনরাত মদ খায় আর বেহুঁশ হয়ে থাকে। বাতাসী ভাবে পরের বাড়িতে কাজ তাকে করতেই হবে। তা নইলে ছেলেমেয়েগুলো না খেয়ে মারা যাবে।
বাতাসী বলে, “তাহলে কবে থেকে কাজে লাগব বাবু?”

“কাল থেকেই আসবি তাহলে। কিন্তু সকাল সকাল….” বলেই বাবু গাড়িতে চেপে বসলেন। বাতাসী বাবুর দিকে চেয়ে থাকে।

রাত তখন এগারোটা। অনেক রাত করে ওর মরদটা ঘরে ঢুকলো। ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে। বাতাসীর চোখে ঘুম নেই। সে জেগে আছে। মরদটা আজ নেশা করে নি তবে কার সাথে মারপিট করে এসেছে। গায়ে রক্তের দাগ।

বাতাসী তুই আমাকে ভুল বুঝিস না। আজ থেকে আমি আর মদ ছোঁব না। আমি ভাল হব বাতাসী। এই তোর গা ছুঁয়ে বলছি।

বিড়বিড় করে আপন মনে বকতে থাকে। আর বলে- “শালা চোলাই মদের দোকানদার! বলে কিনা আমায় কিনা ধারে মাল দেবে না। শালার লাশ আমি গাছে তুলে রাখবো।”

বাতাসী চুপ করে থাকে। ওর কথা শুনে যায়।

জানিস বাতাসী, এর পর থেকে আর কোন দিন আমি মদ খাব না। কেউ আমাকে আঙুল দেখিয়ে বলতে পারবে না আমি একটা মাতাল। ওর দোকানে আর আমি কাউকে যেতে দেব না। মদ খেতে যারা আসবে তাদের সবার আমি ইঁট মেরে মাথা ফাটাবো। সবাইকে নিয়ে তৈরি করবো আমি একটা নেশামুক্ত সমাজ। যেখানে কেউ আর মদ খাবে না।

গভীর আবেশে বাতাসী ওকে জড়িয়ে ধরে- বলে “তুমি কত ভালো গো। আর কোনদিন তুমি মদ খাবে না?”

না বাতাসী, এরপর থেকে আমি ভালো হয়ে বাঁচবো, বনে কাঠ কাটবো, সেই কাঠ বাজারে বিক্রি করে অনেক পয়সা আসবে। আমরা সুখেই থাকবো।
- আমিও বাবুর বাড়িতে কাল থেকে কাজে লেগে যাবো। ওদের এঁটো বাসন মাজবো, কাপড় কাচবো। মাসের শেষে মাইনে পাবো।
- খবরদার বাতাসী, আমি থাকতে তুকে বাবুর বাড়িতে বাসন মাজতে দেবো না।
ওরা মানুষ লয়রে বাতাসী, ভদ্রর পোশাক ওরা পরে বঠে, কিন্তু ওদের দিলটা আছে জানোয়ারের পারা। আমাদের বউগুলোর দিকে ওরা জানোয়ারের পারা তাকায়। তুই সাফ বলে দিবি-
- কি বলবো?
- বলবি- বাবু গো তুদের দেওয়া মাস-মাইনের চেয়ে সিঁদুরের দাম অনেক।
এখন অনেক রাত। বাতাসীর উঠোনে চাঁদের আলোক ঝরছে। চাঁদের আলোয় আঁধার মুছে যায়। তারপর অনেক রাতে দুইজনে একসাথে শুয়ে পড়ে।



(চলবে)

আগামী দিনে ভালবাসা শুধু ভালবাসা দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে। আক্রমনাত্মক বা কড়া সমালোচনামূলক মন্তব্য করবেন না। কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য সময়ের অভাবে অথবা প্রয়োজনবোধে লেখক প্রতিটি মন্তব্যের প্রত্যুত্তর নাও দিতে পারেন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ দুপুর ১২:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×