এটা একটা মানবিক পোস্ট, রাজনৈতিক না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমরা কি এখনও মানুষ আছি? সকালে ঘুম ভেঙ্গেই সবার প্রথম যে ছবিটা চোখে পড়ল সেটা হচ্ছে এক ছাত্র(?) প্রমান সাইজের দা উচিয়ে আরেক ছাত্রের গায়ে কোপ বসাচ্ছে। কত সহজ়ে বলে ফেললাম! আসলেই কি ব্যাপারটা এত সহজ? আমরা এত সহজ করে এখন বলতে পারি কিভাবে? আমরা কি আসলেই এখনও মানুষ আছি? নিজেকে কখনও ওই ছেলেটার জায়গায় বসিয়ে দেখেছেন যে কোপ খাচ্ছে? অথবা সেই ছেলেটা, যে হাতে দা ধরে আছে? আমার শির দাড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় শুধু।
এরাই কারও ভাই, কারও সন্তান। আপনারা কি আপনাদের ভাই, আপনাদের আদরের ছেলেকে দেখছেন? আপনারা কি একটুও দায়িত্ব অনুভব করেন না? সরকারের কাছে আর কি বলব? যে ছেলের পরিবার নিজেদের ছেলের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, সরকার তার কি করবে? আমরা জাতি হিসাবে এখন কত নিচে পৌছেছি! এটা কি শুধু রাজনৈতিক দলের দোষ? আপনাদের কি মনে হয় না পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদের প্রয়োজনিয় শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি? রাস্তার পাশে ছিন্নমূল ছেলেগুলো যখন সন্ত্রাসী হয়, তখন আমরা বলি যে ওরা প্রয়োজনিয় শিক্ষা পায় নাই, কিন্তু যখন শিক্ষিত এইসব তরুনেরা এরকম পাশবিক চরিত্রের বহিঃপ্রকাশ করে, তখন আমরা কাদের দোষ দিব? শুধুই কি রাজনৈতিক নেতাদের দোষ? আপনাকে কারি কারি টাকা দিলে আপনি কি পারবেন এভাবে আরেক জনের উপর পশুর মত দা নিয়ে ঝাপিয়ে পরতে? পশুর সাথে তুলনা করে আবার পশু জাতির অপমান করলাম মনে হয়।
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।