somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উনি তো নেয় নাই, আমাদের কি!! (ঈদ শপিঙের ছোট্ট গল্প)

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বউ বল্লো চলো না একটু শপিং এ যাই। জিনিসি পত্রের দাম তো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বল্লাম বটে! তো চলো যাই। সে অবশ্য এর আগেই কয়েকটা ড্রেস চয়েজ করে এসেছে অর্থাৎ ছিপ ফেলে এসেছে। এখন আমাকে দিয়ে মাছটা তোলাবে আর কি! ;)
গেলাম বউয়ের সাথে এই দোকান ঐ দোকান ঘুরে ঘুরে বউয়ের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট মানে পছন্দ করে রাখা পোশাক গুলো দেখা হয়ে গেলো। সেগুলো বাদে ঢুকলাম আরেক দোকানে। দোকানী ভদ্র মহিলা কয়েকটি ক্যাটালগের বই বের করে দিলো। আমি একবার তাকিয়ে মনে মনে বল্লাম ঐ ক্যাটালগ দেখতে হলে তো সন্ধ্যার পরে আসা দরকার, কারণ চোখেরও তো রোজা আছে! যেমন পোজ আর মোশ্যানে মডেলগুলো ছবি তুলেছে তার দিকে তাকালে রোজা হালকা হতে হতে একসময় নাই হয়ে যাওয়ার যোগাড় হবে। ;)

তারপরেও কিছু তো করার নাই, যতদূর সম্ভব চোখের দৃষ্টিকে সেন্সর করে পোশাক পছন্দ করতে সাহায্য করলাম। একটি জামা তার মনে বেশ ধরেছে বোঝা গেলো, কিন্তু দাম বেশী লাগছে বলে ঠিক প্রকাশ করছে না। বার বার ঘুরে ফিরে ঐ পোশাকটাই সে নেড়ে চেয়ে দেখছে। আমি বেচারীর মন বুঝতে পেরে দোকানী মহিলাকে বল্লাম কত হলে আপনি এটা দিতে পারবেন। তিনি বল্লেন ৪০০০ এর নিচে পারবো না। আমার বউ ফুস করে বলে বসলো ৩০০০ এ দিবেন? দোকানী বল্লো না, কম হবে না। :(

মনটা একটু খারাপ করে বের হয়ে এলাম দোকান থেকে। পাশে দাড়িয়ে ডিসিশান নিচ্ছি কি করবো। বউ বল্লো ভালোই হয়েছে, ওতো দাম দিয়ে কেনার কি দরকার? এর চেয়ে ঐ দামে দুটো সুতির জামা হবে, চলো প্রথম দোকানেই যাই, ওখানে একটু কম দামের ঐ জামাটা নিয়ে যাই। আমি হ্যা না কিছু বল্লাম না। বল্লাম ভেবে দেখো কি করবা। |-) এমন আমতা আমতা করছি, এমন সময় ঐ দেকানী মহিলার সহকারী এসে বল্লো, আপা আসেন ড্রেসটা নিয়ে যান। :D আমি আর আমার বউ একটু চোখাচাখী করলাম। বউ তো লাফ দিয়ে লাফ দিয়ে ঐ দোকানের দিকে চল্লো। আমিও গেলাম। :)

দোকানী মহিলা বল্লো ভাই এসব ড্রেসের দাম তো বেশী, তো আর ২০০ টাকা দিয়ে নিয়ে যান। আমিও অতটা শক্ত হলাম না, যে যাক ২০০ টাকার জন্য আর কথা বাড়ানোর দরকার নাই। দাম চুকাতে যাব পকেটে দেখি টাকা নাই। আমার বউও আমার ভরসায় টাকা না নিয়েই বাসা থেকে এসেছে। :((

সমস্যা নাই, পাশের বিল্ডিঙেই ছিলো এটিএম বুথ, আমার পকেটে ছিলো ডেবিট কার্ড। বউকে দোকানে দাড় করিয়ে রেখে চলে গেলাম মেশিন থেকে টাকা তুলতে। ৫ মিনিট পর ফিরে এসে দোকানী মহিলাকে ৩৫০০ টাকা দিলাম এই ভেবে যে উনি আমাকে ৩০০ ফেরত দেবে। দেকানী টাকা গুনে নিয়ে বলে কি আয় হায় কি করছেন? আমিও ঘাবড়ে গিয়ে চোখ কপালে তুলে জিজ্ঞেস করলাম কি হয়েছে? :( উনি হাসি দিয়ে বল্লেন ৫০০ টাকা তো বেশী দিয়ে ফেলছেন!! :-* আমি চোখ কপালে তোলা রেখেই বউয়ের দিকে মুচকি হাসি দিয়ে বল্লাম ও তাই ... দেখি দেখি ...ওহ তাই তো... হ্যা হ্যা ৫০০ টাকা বেশী চলে গিয়েছে বলে হাত বাড়াতেই উনি আমাকে ৫০০ টাকা ফেরৎ দিলেন। :P :P :P
আমিও আমার বউকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসলাম। দুজনেই ফিক ফিক করে হাসছি আর পরস্পরের দিকে তাকাচ্ছি। ;) B-) :D কারণ আমরা দুজন কেন হাসছি সেটা দুজনেই জানি। পরে আমি আমার বউকে বল্লাম, দিয়ে আসবো নাকি ২০০ টাকা! বউ বল্লো ক্যান? তুমি তো দিছিলাই, উনিই তো নেয় নাই , আমাদের কি? ...... :-B :D :) :D =p~ =p~
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×