somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্বের কোরবানী ....

২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাবু আর নুরু। দুইজন খুবই ভালো বন্ধু। একে অপরের জন্য জান পরান দিয়ে দেয়। হাসি কান্না সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। অনেক বছর ধরে ঘাত প্রতিঘাত সহ্য করে তারা তাদের বন্ধুত্ব টিকিয়ে রেখেছিলো। রেখেছিলো বলছি এই কারণে যে তারা আজ সেই অকৃত্রিম বন্ধুত্ব বজায়ে রাখতে পারছে না। কেন? কি এমন ঘটনা ঘটলো যে তারা পরস্পর থেকে এভাবে আলাদা হয়ে যাচ্ছে? ঘটনাটা খুলেই বলি। লাবু আর নুরু। দুজনেই বিবাহিত। তারা তাদের স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখি। প্রায় প্রতিদিনই তারা ফোনে যোগাযোগ করে। কথা বলে, গল্প করে। ফেস বুক আসার পরে ফেসবুকে চ্যাট করে। দুই বন্ধুতে এমন কোন গল্প নেই যে করে না। অনেক ধরণের স্ল্যাং ল্যাঙগুয়েজ অফেনসিভ শব্দও তারা ব্যবহার করে, যেটা শুধুমাত্র তাদের দুজনের মাঝেই সিমাবদ্ধ। গোল বাধলো এই ফেসবুকের চ্যাট অপশন।
ঘটনা ক্রমে একদিন নুরুর বউ নুরুর আডিতে প্রবেশ করে এবং চ্যাট অপশনে যায়। সেখানে নুরুর সাথে লাবুর দুষ্টুমি ভরা নানা ধরণের কল্প কাহিনী পড়ে ফেলে। আর এতেই সে নুরুর উপরে চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। নুরুকে সে বলে তুমি এতো খারাপ? তুমি আর লাবু এসব নোংরা ভাষা ব্যবহার করো? এতো খারাপ খারাপ কথা বলো? তোমার সাথে আমি আর ঘরই করব না...ব্লা ব্লা ব্লা ....! ঘটনাটি নুরু শেয়ার করে লাবুর সাথে। বলে দোস্ত ...সব্বনাশ হয়ে গেছে। তোর আর আমার সেন্সরহীন কথাবার্তা তো গিন্নী পড়ে ফেলেছে। সে আমাকে ছেড়েে দেওয়ারও হুমকি দিয়েছে। এখন কি করি? সংসার তো টিকাতে হবে। লাবুও বেশ চিন্তায় পড়ে গেলো। আয় হায় ! বলিস কি? আরে আমরা তো এগুলো দুষ্টামি করি, আসলেই কি আমরা কখনো অত খারাপ হতে পেরেছি বল! .... কিন্তু নুরুর বউ পুরাই অবুঝ। সে কিছুতেই এমন বিষয় মেনে নিতে পারছে না..... হতেই পারে, সবার মন মানসিকতা তো আর এক রকম না। পক্ষান্তরে লাবুর বউ এর মন্তব্য হলো অন্যরকম। সে বলছে তোমরা বন্ধুতে বন্ধুতে কি কথা বলো না বলো, সেগুলো নিয়ে এতো সিরিয়াস হতে হবে কেন? যদি খারাপ কিছু করে থাকো তো সেটা ভিন্ন কথা, কিন্তু কথা বলার মধ্যে এতো সেন্সর বসালে আর বন্ধুত্বের মাধুর্য থাকে কিভাবে? লাবু এদিক থেকে লাকি যে সে তার বউকে খুব সহজেই ম্যানেজ করতে পারে ...কিন্তু নুরু সেটা কিছুতেই পারেনা। নুরু এখন লাবুকে ফেসবুকে আনফ্রেন্ড করেছে ...অবশ্যই তার বউয়ের চোখে হারানো মর্যাদা ফিরিয়ে আনার জন্য .... সে তার এতো ট্রাষ্টেড বন্ধুকে আজ কোরবানী দিয়েছে।
আল্লাহ তুমি তার কোরবানীকে কবুল করো .....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×