somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এস এস সি -২০১৫, কোমোলমতি শিশু এবং তাদের অভিভাবকদের ভাবনায় আতঙ্ক .....

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা। আগামী ২ ফেব্রুয়ারী ২০১৫ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার সাথে সাথে চলছে ২০ দলীয় জোটের হরতাল অবরোধ কর্মসূচী। কর্মসূচী চলাকালীন সময়ে এই পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে অনেকেই নিহত হয়েছেন। অনেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন। নাশকতার দায় ১৪ বা ২০ কোন দলই নিজের কাধে নিতে নারাজ। এভাবে পেট্রোল বোমা মেরে হতাহত করার ঘটনাকে সরকার বলছেন বিরোধীদলের নাশকতা আর বিরোধীদল বলছে সরকারী দল এসব করে বিরোধী দলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

এমন পরিস্থিতিতে কোমল মতি শিশুরা এবং তাদের অভিভাবকবৃন্দ চরম উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছেন এই চিন্তা করে যে, যদি পরীক্ষা অনুষ্ঠিত হয়ই আর এভাবে দ্ধংসাত্বক কার্যকলাপ যদি চলতেই থাকে, তাহলে কিসের উপর আস্থা রেখে তারা ঘর থেকে শিশুদের নিয়ে পরীক্ষাহলে যাবেন? দ্বিতীয়ত এমন পরিস্থিতিতে যান বাহনেরও রয়েছে অপ্রতুলতা। কিভাবে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে তারা কোমোল মতি শিশুদের নিয়ে উপস্থিত হবেন? একদিকে যানবাহনের স্বল্পতা, একদিকে পেট্রোল বোমার আতঙ্ক, অন্যদিকে পরীক্ষার প্রস্তুতী .... এতো চাপ একজন এস এস সি শীক্ষার্থী কিভাবে সহ্য করবে, সেটা কি কেউ ভেবে দেখেছেন?
পরীক্ষা পেছানোকে হয়তো সরকারী দল তাদের পিছু হটা বা ২০ দলের কাছে মাথা নত করা বলে ভাবছেন, তাই তারা পরীক্ষা পিছানোর মতো কোন সিদ্ধান্ত মূলক ঘোষণা এখনো দেন নাই। আবার অবরোধ হরতাল তুলে নেয়া মানেই আন্দোলোন থেকে দূরে সরে যাওয়া, যেখানে বিশ্ব এজতেমা বা কোকোর মৃত্যুর কারণেও হরতাল অবরোধ প্রত্যাহার করা নাই। সেখানে এস এস সি পরীক্ষার জন্যও হয়তো তারা অবরোধ প্রত্যাহার করবে না।
এমন পরিস্থিতিতে অবরোধের মাঝেও এস এস সি পরীক্ষা চালিয়ে নিয়ে যাওয়ার এবং নিরাপত্তা প্রদানের জন্য সরকার প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এই ঘোষণায় কি কোমোল মতি শিশু এবং তার অভিভাবকবৃন্দ আশ্বস্ত হতে পারবেন? যেখানে বিজিবি পুলিশ প্রহারায় বেষ্টিত গাড়িতেও পেট্রোল বোমা পড়ে, নারী শিশু হতাহত হয়, যার দায় ভার সরকার ২০ দলীয় জোট এর উপর এবং ২০ দলীয় জোট সরকারের উপরে চাপাতেই ব্যাস্ত থাকেন?

এর পাশাপাশি ২০ দলীয় জোটকে অবরোধ প্রত্যাহারের জন্য আমন্ত্রণ জানানোর চেয়ে তাদেরকে আরো উস্কে দিতেই খালেদা জিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অনেকে মন্তব্য করছেন। সরকার আন্তরিক হয়ে খালেদা জিয়াকে এই সব ধ্বংসাত্বক ক্রিয়াকলাপ বন্ধ করার কোন আহ্বান না জানিয়ে বরং তাকে আরো উগ্রতার পথে ঠেলে দিচ্ছেন বলে অনেকেই অভিযোগ করছেন এবং এমন পরিস্থিতিতে কোমোলমতি শিশুদেরকে জলন্ত আগুনের দিকে ঠেলে দিয়ে সরকার রাজণৈতিক ফায়দা হাছিলেরও চেষ্টা করছেন বলে অনেকে অভিযোগ করছেন।

সুতরাং উভয়পক্ষকেই জনগনের মনের বাষা বুঝতে হবে। আমরা সাধারণ জনগন উভয় দলের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাই। আমাদের এবং আমাদের কোমোলমতি শিশুদেরকে নিয়ে রাজনীতি করবেন না। আল্লাহ আপনাদের এবং আমাদের সবাইকে হেফাজত করুন ...... আমিন!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×