somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে ................!!

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে,
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে...
প্রদীপ হয়ে মোর শিয়রে, কে জেগে রয়, দুঃখের ঘরে,
সেই তো আমার মা, সেই তো আমার মা, বিশ্ব ভুবন মাঝে তাহার, নেইকো তুলনা ....


সেই ছোট বেলা থেকেই অনুপ ঘোষালের এই গানটি আমার খুব প্রিয়। কারণ গানটির মাঝে একটি মায়ের পরিপূর্ণ রুপ এঁকে দেয়া হয়েছে। অনলাইনে একবার একটি প্রবন্ধ দেখেছিলাম। সেখানে একটি শিশু ভুমিষ্ট হবার আগে সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করছে, ক্ষুধায় যখন আমি কাতর থাকবো, কথা তো বলতে পারবো না, চিৎকার করে শুধু কাঁদবো, তখন আমাকে কে খাওয়াবে, কে ঘুম পাড়াবে, কে যত্ন নেবে, কে পরিস্কার করবে? তখন সৃষ্টিকর্তা তাকে অভয় দিয়ে বলেন, আমি তোমাকে দুনিয়ায় পাঠাচ্ছি। তোমার সব রকম দেখভাল করবেন একজন ফেরেশতা। সে তোমাকে আগলে রাখবে সকল দুঃখ কষ্ট থেকে।২৪টি ঘন্টা সে তোমার খেয়াল রাখবে। তোমার প্রত্যেকটি নিঃশ্বাসের শব্দ শুনে সে তোমার অবস্থা বুঝবে। ঘুমিয়ে থেকে, দূরে থেকে, চোখের আড়ালে থেকেও তোমার যত্ন নেবে সেই ফেরেশতা। শিশুটি তখন সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করলো, আমি তাকে কি নামে ডাকবো? সৃষ্টি কর্তা মুচকি হেসে জবাব দিলেন, তুমি তাকে "মা" বলে ডেকো ......

একবার এক হুজুরের ওয়াজ শুনেছিলাম। ঘটনাটি ছিলো এই রকম... এক ছেলে তার মাকে ঘর থেকে বের করে জঙ্গলের দিকে রেখে আসতে গেলো। সন্ধ্যা হয়ে এসেছে। মা ছেলেকে বলছে, বাবা, তুই তাড়াতাড়ি আমাকে রেখে চলে যা, পথে আবার না বাঘ শিয়াল তোর ক্ষতি করে!! এই হচ্ছে - মা ....

যারা এখনো মা য়ের সাথে উচ্চস্বরে কথা বলেন, আজ থেকে শপথ নিন, আমৃত্যু আর কোন দিন মায়ের সাথে উচ্চস্বরে কথা বলবেন না। তার মনে এতটুকু আঘাত লাগে, এমন কাজ বা কথা বলবেন না। আমাদের সমাজে পরিবারে একটি বড় সমস্যা হলো নিজের স্ত্রীর সাথে নিজের মায়ের সমন্বয়। প্রায়ই বউ শ্বাশুড়ীর সম্পর্কের টানাপপোড়নে জীবন অস্থির হয়ে যায়। প্রয়োজনে আপনি আপনার কষ্টগুলো আপনার মায়ের চোখের আড়াল করুন। মা - বৌকে সমস্বয় করতে কৌশলী হোন।প্রয়োজনে যারা মাকে কষ্ট দেয়, বউ এর কানের কাছে জোরে জোরে তাদের নাম ধরে গালাগাল পাড়ুন, বউ বুঝে যাবে ... যদি শিক্ষিত হয়! ( ঝি কে মেরে বউকে শেখানো আর কি;) ) তাহলেই মা দিবসের সার্থকতা ...
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×