
নব্বইয়ের দশকে কুদ্দুস বয়াতির কটি প্রচারণা মূলক গান প্রায়ই বিটিভিতে পরিবেশন করা হতো। গানটি ছিলো এই রকম-
আম খাইয়ো জাম খাইয়ো তেঁতুল খাইয়ো না
অল্প বয়সে বিয়া কইরা প্রাণে মইরো না।
ও মাইয়া তুই বিয়া করিস না
কাঞ্চা বাঁশে ধরবো যে ঘুণ, তুমি বাঁচবা না.....
এই গান সেই সময় বেশ জনপ্রিয়তা অর্জ ন করেছিলেন। বাল্যবিবাহ বিরোধী প্রচারণাতে এই জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারিত হতো।
আমাদের একই অঙ্গে কত রুপ সেটাই বুঝে পাই না। একদিকে বাল্যবিবাহ রোধে আমরা কঠিন সোচ্চার। আমি আমার বোন আমার মেয়ে কাওকেই বাল্য বিবাহ হতে দিবো না। ক্যাম্পেইন করে এর গতি আমরা রোধ করবই। তার কিছু নমুনা -



এভাবেই আমরা বাল্য বিবাহকে নিরুৎসাহিত করছি। যেনো সমাজ থেকে বাল্য বিবাহ উঠে যায়। একটি নাবালিকা মেয়ে যেনো পরিপূর্ণ নারীতে পরিণত হয়ে উঠে পারে। সে যেনো সমাজ সংস্কৃতি সম্পর্কে সংসারে ঢোকার আগেই অবগত হতে পারে। অপরিণত বয়সে কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ফলে সে ভুল করে। আর এই ভুলের মাশুল দিতে হয় সারা জীবন ধরে .... সমাজের এই সব অসংগতি নির্মুলেই আমরা সমাজ থেকে বাল্য বিবাহ প্রথা তুলে ফেলতে স্বচেষ্ট। পক্ষান্তরে আরেক বিজ্ঞ মহল আছেন যারা বাল্য বিবাহ রুখে দিতে চাইলেও বাল্য প্রেমকে উৎসাহিত করতে ব্যপক আগ্রহী ....


কেনো এইসব কারণে ছাত্র ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে, কেন তাদের এই প্রকাশ্য প্রেমকে সম্মান দেয়া হচ্ছে না, স্বিকৃতী দেয়া হচ্ছে না, এটা ভেবে তারা আকাশ থেকে পড়ছেন! তাদের কথা মতো বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু বাল্য প্রেম বৈধ - এবং তা করতে দিতে হবে, নইলে মন মানসিকতা সেকেলে থেকে যাবে, ঠিক মতো মনের বিকাশ ঘটবে না - সত্যি সেলুকাস কাগু! এই দেশের মানুষেরা বড়ই বিচিত্র .... তুমি অনেক আগেই তা বুঝতে পেরেছিলে .....
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



