somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু নাগরিক সুবিধা সময়মতো পরিচর্যা না করলে চরম মূল্য দিতে হবে আমাদেরকেই!!

২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার নামে একটি বহুতল শপিং কমপ্লেক্সে লিফট ছিঁড়ে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত প্রকৌশলী মাহমুদুল হাসান মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। এই রোজায় তার আর রোজা বা ঈদ বলে কিছু হলো না। আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন।

কিন্তু কেন এই দূর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার রাজলক্ষ্মী মার্কেট সংলগ্ন তিন নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে মার্কেটটির অবস্থান। ১৫ তলা ভবনের ৬ তলা পর্যন্ত মার্কেট। ওপরের ৯টি ফ্লোরে আবাসিক ভবন। ইফতারের আগমুহূর্তে মার্কেটের লিফটে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক ওঠে। এতে লিফটি ছিঁড়ে বিকট শব্দে আগুন ধরে যায়। লিফটের কাচ ও অন্যান্য সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে এতে লোকজন আহত হয়। গুরুতর আহত ও নিহতরা সবাই লিফটের ভেতরে ছিলেন।

এমন অতিরিক্ত লোক ওঠা কিন্তু খুবই কমন একটি ইস্যু। লিফটে জায়গা নাই বা বেশী মানুষ ওঠার পরেও কিছু মানুষ আছেন আকর্ন হাসি দিয়ে ভাই ভাই একটু একটু বলে খুসে খুসে নিজের জন্য জায়গা করে নেন। আর বাকিরা বিষয়টি মেনেও নেন। আর এই খেসারতই হয়তো জনাব মাহমুদকে দিতে হলো।

প্রত্যেকটি লিফটেরই নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। সেই সাথে নিয়মিত লিফট রক্ষণাবেক্ষনেরও প্রয়োজন আছে। একবার লিফট একটা লাগিয়ে দিলাম আর জনম জনম তা চলতে থাকবে, এমনটি ভাবার কোন কারণ নেই। লিফট এখন বহুতল ভবনের অতি গুরুত্বপূর্ণ একটি বাহন। এটাকে নিরাপদ রাখতে সবার সচেতন হওয়া জরুরী। তা না হলে হয়তো যে কাওকেই যে কোন সময় চরম মূল্য দিতে হতে পারে।

পাশাপাশি আরো একটি বিষয় আমি তুলে ধরতে চাই। সেটি হলো সিলিন্ডার। হ্যা- গ্যাস সিলিন্ডার। আমাদের দেশে এখন গাড়ি বলতেই সিএনজি। এই সিলিন্ডারও নিয়মিত টেষ্ট করানোর নিয়ম। কিন্তু কতজন এই নিয়ম মেনে চলেন, তাতে যথেষ্ট সন্দেহ আছে। আমাদের নিজেদের গাফিলতি আর অসচেতনতার জন্য আমরাই মূল্য দিই।

বিষয়গুলো অধিক গুরুত্ব দেওয়ার সময় এসেছে বোধ করি। আর সেই কারণে যে কাজ গুলো করা যায় তা হলো ল এনফোর্সিং টিম গাড়ির ফিটনেস, ব্লুবুক, ট্যাক্স টোকেন দেখার পাশাপাশি সর্বশেষ কবে সে সিলিন্ডার চেক করিয়েছে, সেটাও দেখতে চাইতে পারেন। নির্দিষ্ট সময় অন্তর টেষ্ট এর সঠিক কাগজ দেখাতে না পারলে জরিমানা করতে পারেন। তবে সেই ক্ষেত্রে যেনো কোন ফেক টেষ্টিং রিপোর্ট না দেখাতে পারে, তার জন্য সরকার কর্তৃক কিছু সিলিন্ডার টেষ্টিং কোম্পানীকে সিলেক্ট করে দিতে পারেন।

পাশাপশি লিফটের ক্ষেত্রেও ভ্রাম্যমান আদালত ভবন ঘুরে ঘুরে সর্বশেষ কবে লিফট মেইনটেনেন্স করা হয়েছে, তার খোজ খবর নিতে পারেন। ফলে চলছে চলুক ..অসুবিধা কি ...এমন আলসেমির খেসারত হয়তো কমে আসবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×