somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক দায়বদ্ধতায় যাকাত আদায় !!

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাকাত ব্যবস্থা ইসলামের পঞ্চস্তম্ভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। আর্থিক এবাদতের মধ্যে বড় একটি এবাদত- যার মাধ্যমে এবাদতের পাশাপাশি মুয়ামালাত (সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সৌহার্দ্য) সম্পন্ন হয়। ইসলামে শুধু নামাজ রোজা তাসবিহ দিয়েই বন্দেগী হয় না, প্রতিবেশীদের হক্ব আদায়ের মাধ্যমেও মুসলমান হিসাবে দায়িত্ব পালন করতে হয়। ধনীদের অর্থ সম্পত্তিতে গরীবদের হক্ব আছে এবং সেই হক্ব আদায়ের মাধ্যমই হচ্ছে যাকাত। শতকরা ২.৫ টাকা হারে এই জাকাত আদায় করতে হয়।

কথিত আছে হযরত উমর (রাঃ) এঁর শাসনামলে যাকাত দেয়ার মতো মানুষ খুজে পাওয়া দূষ্কর হয়ে গিয়েছিলো। কারণ সুশাসন ও ন্যপরতার কারণে তখন মানুষ এতটাই সমৃদ্ধি লাভ করেছিলো যে, সবাই যাকাত প্রদানের যোগ্যতা অর্জন করেছিলেন। যাকাত নেয়ার মতো মানুষ কমে গিয়েছিলো। এর থেকেই বোঝা যায় যাকাত সমাজকে কতটা সমৃদ্ধশালী করে।

কিন্তু আমাদের সমাজে আমরা যেভাবে যাকাত আদায় করি, তাতে মনে হয় না কোন গরীবেরা সেভাবে উপকৃত হয়। নিম্ন মানের শাড়ী লুঙ্গি প্রদানের মাধ্যমে আমরা যে যাকাত আদায় করি, আদৌ তাতে যাকাত আদায় হয় কিনা, প্রশ্ন থাকে। আমার মতে একটি সমাজের কিছু সম্পদশালী ব্যক্তি একত্রে যদি এমন কোন উদ্যোগ নেয়, যাতে গরীব মানুষ কিছু করে খেতে পারে, সেই ব্যবস্থায় সহযোগিতা করে, তবে যাকাত আরো সফল ভাবে আদায় হয়। যেমন একজন গরীব মহিলাকে একটি সেলাইমেশিন কিনে দেয়া বা দরিদ্র কাওকে অটো রিকসা কিনে দেওয়া/ দোকান করে দেওয়া, ড্রাইভিং সহ বিভিন্ন কারিগরি শিক্ষা লাভে সহায়তা করা। অর্থাৎ মানুষকে স্বাবলম্বী হতে সহযোগিতা করাই যাকাতের মূল উদ্দেশ্য, যা শাড়ী লুঙ্গি প্রদানের মাধ্যমে পুরাপুরি আদায় হয় না। তারপরেও এর পাশাপাশি শাড়ী লুঙ্গী দেওয়াই যায়, তবে তা হওয়া উচিৎ ভালো মানের। আমাদের দেশে একটি বিষয় প্রচলিত হয়েই গেছে যে- যাকাতের শাড়ী/লুঙ্গী। অর্থাৎ নিম্ন মানের কাপড়ে তৈরী করা শাড়ি/লুঙ্গীই যাকাতের মতো একটি গুরুত্বপূর্ণ এবাদতের ভার বহনে ব্যবহৃত হচ্ছে। কিন্তু একবারো কি ভেবে দেখেছি, এই ভার বহনের ক্ষমতা ঐ নিম্নমানের শাড়ী / লুঙ্গীর আছে কিনা?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×