somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানের কবর বনাম ফারাও সম্রাটদের সমাধী। কোনটা দামী?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পিরামিড! কতই না বহুল ব্যবহৃত, প্রচলিত ও সমাদৃত একটি শব্দ। মিশরের ফারাও সম্রাট গন মারা গেলে তাদের মৃতদেহকে মমি বানিয়ে রাখা হতে সেই পিরামিড আকৃতির সমাধীক্ষেত্রে। যা ছিলো সেই সময়ের সবচেয়ে মূল্যবান ও ব্যয়বহুল প্রক্রিয়া। তাদের বিশ্বাস ছিলো শরীরকে সংরক্ষণ করতে হবে। যা পরকালে প্রয়োজন হবে। তাই ফারাও সম্রাটগন তাদের মৃতদেহকে সংরক্ষণ করতে এত শত অর্থ খরচ সহ এই নবাবী ব্যবস্থা চালু করেছিলো।

বর্তমানে কিন্তু আমাদের দেশেও এই নবাবী ব্যবস্থা চালু হয়েছে। বর্তমানে বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবর সংরক্ষণ করতে লাগে ১.৫ কোটি টাকা। উত্তরা ৪ নং সেক্টরে একটি কবর সংরক্ষণ করতে লাগে ১ কোটি টাকা। উত্তরা ৬ নং সেক্টরে একটি কবর সংরক্ষণ করতে লাগে ৫০ লাখ টাকা। মিরপুর বুদ্ধিজীবি গোরস্থানে একটি কবর সংরক্ষণ করতে লাগে ৩০ লাখ টাকা, রায়েরবাজার গোরস্থানে লাগে ১৫ লাখ টাকা। একটি পরিবারে যদি ন্যুনতম ৪ জন করে সদস্য থাকে তাহলে হিসাব করে দেখেন নিজেকে ফারাও সম্রাট মনে হবে কিনা! ফারাও রা না হয় সম্রাট ছিলো, কিন্তু আমাদের আয়ের উৎস কি যে একটি কবরের পিছনে এতো এতো খরচ করতে পারি?

মৃত্যুর পরে আপনি বনানী থাকবেন না মিরপুর থাকবেন, সেই অনুযায়ী আপনার পরলৌকিক স্ট্যাটাস বা আদর আপ্যায়ন আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে, বিষয়টা এমন হলে অনেকে লাস ভেগাস বা আরো নামী দামী সিটিতে কবরের মাটি ক্রয় করতো, এতে কোন সন্দেহ নেই। কিন্তু যেহেতু বিষয়টা এমন নয়, তাহলে কেনো স্থান ভেদে ক্ষণস্থায়ী কবর সংরক্ষণে এতো এতো খরচ! স্থান ভেদে মৃত লাশের সৎকারে ব্যবহার্য সামগ্রীর কি কোন ভেদাভেদ আছে? যেই কাঠ বাঁশ কাপড় আগরবাতি বনানীতে ব্যবহৃত হয়, একই দামে সেই একই জিনিষ অন্য কবরস্থানেও ব্যবহৃত হয়। তাহলে কেনো এত বৈষম্য?

এই ইল প্র্যাকটিস তো সমগ্র দেশেই ছড়িয়ে যাবে। তখন সাধারণ নিরীহ সৎ মানুষদের সর্বশেষ ঠিকানা কি হবে? সৎ শব্দটি এই জন্যেই ব্যবহার করলাম কারণ যারা কোটি কোটি টাকা খরচ করে কয়েক বছরের জন্য নিজের কবর সংরক্ষিত করার চেষ্টায় আছেন, আদতে তারা কতটুকু সৎ সেটাও বিবেচনার বিষয়। সুতরাং তাদের এই অসুস্থ্য প্রতিযোগিতা দেশের আপামর সাধারণ সকল জনগনকেই ভোগাবে।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×