মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছ।
০৯ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অল্প কয়েকদিনের মধ্যে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষনা করা হবে।আমার দৃঢ় বিশ্বাস ও আশা এবার এ সম্মানীয় পুরষ্কার পেতে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমি প্রথম বাংলাদেশী হিসেবে এই লেখার মাধ্যমে গনতন্ত্রের এই মানসকন্যাকে আমার প্রানঢালা অভিনন্দন জানাচ্ছি।

এই পুরস্কারের জন্য তার চেয়ে যোগ্য আর কেউ নেই।১৫ কোটি মানুষের এই দেশে তিনি শান্তি এনেছেন।বিগত দিনের রাজনৈতিক সহিংসতা ও হানাহানি আর নেই।আইন শৃঙ্খলা যেকোন সময়ের চেয়ে ভালো।দেশ অনেক খানি দূর্নীতি মুক্ত হয়েছে।দ্রব্যমূল্য অনেক সহনীয়। নির্বাচনী ভাষন অনুযায়ি ১০ টাকায় চাল, বিনা মূল্যে সার পাওয়া যাচ্ছে।অর্থনীতি খুবই মজবুত।শেয়ার বাজার চাঙ্গা।রাস্তা ঘাট এর অবস্থা খুবই ভালো।ঘরে ঘরে চাকরির ওয়াদা পুরন হয়েছে।আগামী নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই।মহাজোটের অধীনে যে আগাম নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে তা গাজীপুর নির্বাচন থেকে প্রমানিত।দেশ এখন বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে এগিয়ে চলছে।
আগেই প্রধানমন্ত্রীর এই পুরস্কার পাওয়া উচিত ছিলো।কিন্তু তাকে দেওয়া হয়নি। দেওয়া হল "সুদখোর" "রক্তচোষা" ইউনুসকে, যা ছিলো একটা ষড়যন্ত্র।তিনি "হোয়াইট ওয়াইন" ও "চিজ স্যানডুইচ" খেয়ে নোবেল জিতেন তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এগুলো না করেই নোবেল পেলেন।
আবারো অন্তরের অন্তস্থল থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন