
মেঘে ঢাকা কালো রাত,
বিজলী চমক,
থেকে থেকে কেপে ওঠা দেহ,
মনে হয় কম্পন কাপুনি দিচ্ছে কেহ !
দেখে মনে হয় ঝড় আসছে ঝেপে,
ভয়ে বুক দুহাতে ধরছে চেপে ।
আঁধার রাতে তীরে বেঁধেছে
দুলছে নাও এঁলো পাতারি বাতাছে ।
রাত কাটিলো পোহালো ভোর,
কাটিল নিরশব্দটা ভয়,ছিল জমা যা মনের ভিতর।
ফের চললো পবন
নিয়ে বুকে স্বপ্ন, খুঁজে নতুন কোন ভুবন ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




