রূপের মায়ায়
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ একদিন সকাল বেলা
কার ইশায়ায় মেতে,
অজান্তেই চলে গেলাম
হলুদ সরষে ক্ষেতে।
শীতের সকাল
শিশির গুলোর জীবন অকাল।
খুব মমতায় জড়িয়ে আমায়
আমার যত ভালবাসা
উজাড় করে দিলাম তোমায়।
তাকিয়ে দেখ তোমার পায়ে
সরষে ফুলে মাখা,
তারই কাছে জেনে নিও
আমার ইতি কথা।
গমের চারা ছড়া ছড়া
মাথা তুলেছে সবে,
রাখাল ছেলে শালিক তাড়ায়
হৈ হৈ রবে।
একটি ঘুড়ি লাটাই ছিড়ে
পালিযে যাচ্ছে উড়ে,
দুষ্ট বালক ঘুমিয়ে বলেই
পাইনি খুজে তারে।
বকেরা সব চোখ বুজে
কবুতর দল খাবার খুজে
এদিক ওদিক করছে ঘু ঘু
ভয় শিকারীর ফাঁদে,
তালগাছটা দুলছে মাথা
খানিক বাদে বাদে।
দেখছি আমি মুগ্ধ হয়ে
হাটছি আঁকা বাঁকা,
জন্ম ভূমির এমন ছবি
আজকে হল আঁকা।
জীবনান্দ আসে যদি
ধান সিড়িটির তীরে,
বন্দে আলী আসবেনা কেন
ময়না মতীর চরে!
আমিও যদি কভু আসি
বাংলা মায়ের কূলে,
আসি যেন
বাশ ঝাড়ের ঐ অন্ধকারে
জোনাক হয়ে জ্বলে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন