somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী কথা ছিলো তার মনে

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক’দনি ধরেই বেশ গরম পড়ছিলো। বৃষ্টির দেখা নাই। একদিন বিকেলে হঠাৎ ছেড়াঁ-ফাঁটা একখন্ড মেঘ দেখে গাঁয়ের মানুষ ভাবলো আজ বৃষ্টি হবে। রাতে একবার গুড়-গুড়িয়ে ডেকেও উঠলো মেঘ। কিন্ত সে মেঘ মমতাময়ী বৃষ্টি না ঝরিয়ে নিমিষেই উধাও হলো। তবু এক ঝলক দমকা বাতাসের ছোঁয়ায় কেমন খুশি খুশি হয়ে ওঠলো সবার মন। আমি আগেই ঠিক করে রেখেছিলাম আম কুড়াতে যাবো। ঘুমও আসছিলো না। বাইরে ভাঙ্গা চাঁদের আলো। তবু র্টচ হাতে বেরিয়ে পড়লাম। নাপিতবাড়ির পাশ দিয়ে বেহারাদের আম বাগানে গিয়ে ঢুকলাম। দেখার কেউ নেই, ফলফলাদী সব বারভূতে খায়। র্টচ জ্বেলে লতা-পাতার মধ্যে পাকা আম খুঁজছি। আবছা অন্ধকারে হঠাৎ জ্বলজ্বল করা দু'টো চোখ আমার দিকে চেয়ে থাকতে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আর তখনই ছুটে বেরিয়ে এলাম সেখান থেকে।
দ্রুত বাড়ির দিকে হাঁটছি। পথে আবার চমকে উঠে থমকে দাঁড়ালাম। রাতের নিঃস্তব্দ প্রহরে কে আমার নাম ধরে বললো, বাবলু এখানে আয়। এ কণ্ঠ আলম চাচার। রাস্তার পাশেই দু’সারি আম-কাঁঠালরে গাছ। ছায়ার মধ্যে সুন্দর করে বেশ বড় একটা বাঁশের মাচান পাতা। চাচা সেই মাচানে বসে আছে। আমি ভয়ে ভয়ে চাচার কাছে গিয়ে দাঁড়ালাম।
চাচা বললেন, এই রাতে কোথায় গিয়েছিলি?
- আম কুড়াতে।
- আমাদের ঘরে এতো আম থাকতে তোর আম কুড়াবার দরকার কি?
গাছতলায় পড়ে থাকা পাকা আম কুড়াতে যে কি আনন্দ সে কথা আর চাচাকে না বলে চুপ করে আছি। চাচা বললেন, বস এখানে। তারপর কেমন কাঁদো কাঁদো সুরে তিনি বললেন, রুনুতো তোকে খুব ভালবাসে-স্নেহ করে। ও কি তোর কাছে তেমন কিছু বলে?
- কী বলবে?
- কোনো ছেলেকে ও পছন্দ করে কিনা। অথবা বিয়ে প্রসঙ্গে কোনো কথা!
- না। এসব কিছুই বলে না। তবে প্রায়ই বলে যে, বাবলু, আমার গান তোর কেমন লাগে? আমার খুব বড় মাপের শিল্পী হতে ইচ্ছে করে। চাচা, রুনু আপার মতো এমন মিষ্টি গলা আমি আর কোথাও শুনিনি।
আলম চাচা কিছু না বলে চুপ করে থাকলেন। রুনু আপার জন্য তার মনে যে খুব কষ্ট তা আমি জানি। শেষে আমার দিকে না তাকিয়েই তিনি বললেন তুই এখন যা। কাল এসে আম নিয়ে যাস।
রুনু আপা চাচার বড় মেয়ে। দু’বছর আগে এস.এস.সি পাস করেছে। তার ছোট রাণী। সেও সামনে পরীক্ষা দেবে। আমি অষ্টম শ্রেনীর ছাত্র। কলেজ দূরে হওয়ার কারণে রুনু আপা আর পড়তে চায়নি। চাচাও তেমন কিছু বলেননি। তাই বলে সে খারাপ ছাত্রী ছিল না। ছোট থেকেই পড়ালেখার পাশা-পাশি পাশের গাঁয়ের কুন্ডু বাবুর কাছে গানও শিখতো। সেটাও বন্ধ হয়ে গেছে অনেক দিন। রুনু আপা এমন মিষ্টি করে কথা বলে যে নিজে কথা না বলে কেবল শুনতে ইচ্ছে করে। দেখতেও ঠিক পরীর মতো। রুনু আপার চোখ দুটো অদ্ভূত রকমের উজ্জ্বল আর মায়াবী। সে চোখের দৃষ্টি অমাবশ্যার অন্ধকারকেও দূরে ঠেলতে পারে। যেমন তার শরীরের রং তেমন তার ঘন কালো চুল। মিষ্টি হাসির মৃদু কম্পন যেনো সারাক্ষণই লেগে থাকে চিবুকে। বাজারে সরস্বতী পূজা হয়। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব আধা মাইলের বেশি নয়। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন পূজার সময় সুন্দর সুন্দর মূর্তি দেখে বেড়াতাম। সাজানো গোছানো ছোট্ট একটি সুন্দর ঘরের মধ্যে সরস্বতী বসে আছে খোলাচুল, অর্পূব দুটি চোখের মায়াময় দৃষ্টি, রাজহংসীর মতো মসৃণ গ্রীবা। ছোট ছোট লাল, নীল, সবুজ আর সাদা বাল্বের ঝিকি-মিকি আলোর স্বপ্ন-সুন্দর পরিবেশ। আমি চেয়ে থাকি সেই মূর্তির দিকে। মনে মনে বলি কে বেশি সুন্দর? আমার রুনু আপা না এই সরস্বতীর মূর্তি। কিন্ত জীবন্ত রুনু আপার মতো এমন ষোলকলায় র্পূণ রূপের মিল আমি আর কোথাও দেখিনি।
সেই রুনু আপা ক্রাচে ভর দিয়ে হাঁটে। মাধবদী গাঁয়ের তরু পল্লবে আকাশ বাতাসও বুঝি রুনু আপার জন্য কাঁদে। সবার অগোচরে নিভৃতে নীরবে যেমন করে কাঁদে আমার আলম চাচা। আমি প্রতি বছর পূজার সময় সরস্বতীর সামনে দাঁড়িয়ে জানি না কি ভেবে এ কথাই বলি যে, লোকে বলে তুমি বিদ্যার দেবী । তুমি তো রুনু আপার পা-টা ভালো করে দিতে পারবে না, তবে তুমি তার কণ্ঠে সুর দাও- সংগীত দাও। সেই সুরের মুর্ছনায় দেশের মানুষ যেনো শিশির ভেজা গোলাপের মতো সুন্দর হয়ে ওঠে।
আলম চাচা এক সময় উপজেলার চেয়ারম্যান ছিলেন। দেশে নানান রকম অশান্তির কারণে চাচা আর ও পথে পা বাড়াননি তবু তার ভাবমূতি র্পূবের মতই সমুজ্জ্বল। টাকা-পয়সা এবং লোকবল দুই-ই তার আছে। দুই মেয়ের মধ্যে রুনু আপাই তার চোখের মণি। রানী শ্যামলা তবে বেশ মিষ্টি চেহারা। রাস্তার এপার-ওপার আমাদের বাড়ি ছোটবেলা থেকেই রুনু আপাদের বাড়িতে আমার যাতায়াত। প্রাচীর ঘেরা বাড়ির সামনে পুকুর। বাড়ির পিছনেও আর একটা পুকুর। তারপর আম-কাঁঠালরে বাগান। পাকা ঘর-বাড়ি। তবে সবগুলোই বড় বড় টিনের ঘর। ভিতরে বেশ খোলা-মেলা জায়গা।
আমার মনে আছে রুনু আপা তখন নাইন এর ছাত্রী। রুনু আপাদের বাড়ির মধ্যে আমরা লুকোচুরি খেলছি। সবাই জোর করে আমাকে বুড়ি করে বসালো বারান্দার সিঁড়ির গোড়ায়। আমার লজ্জা লাগছিল। রুনু আপা ধমক দিয়ে বললো, মুখ টিপলে দুধ বের হয়- তোর এতো লজ্জা কিসের? দূর থেকে চাচি হাসতে হাসতে আপাকে বললেন, তুই যে বাবলুকে নিয়ে এমন করিস শ্বশুর বাড়ি চলে গেলে তখন কী করবি? রুনু আপাও হাসতে হাসতে বললো, ওকে আমি সঙ্গে নিয়ে যাবো। তারপর এক সময় আমার দু’পায়ের মাঝখানে রুনু আপা বসলো। আমি দু’হাতে তার চোখ ধরে আছি। রাণী আর কিশোরী দু’টি কাজের মেয়ে লুকিয়েছে। আপা ফিসফস করে বললো, ওরা কোথায় লুকিয়েছেরে বাবলু? আমি রুনু আপার কানে কানে বললাম, কলতলা লিচু গাছের দিকে একজন, অন্যরা ঘরের মধ্যে গেছে। চোখ ছাড়তেই রুনু আপা ঠিক প্রজাপতির মতো হাওয়ায় ভেসে ঘুরে ঘুরে ওদের খুঁজতে শুরু করলো। হাসিতে সারা বাড়ি মুখর। হঠাৎ লম্বা বারান্দার উপর চিৎ-পটাং হয়ে পড়ে গেলো রুনু আপা। তারপর বাবা গো মা গো বলে সে কি চিৎকার!
সাথে সাথে র্উদ্ধশ্বাসে ছুটে এলো বাড়ির সবাই। আমরা ছোটরা তখন ভয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি দেখা গেলো কলার ছিলকার উপর পা পড়ে রুনু আপা পড়ে গেছে। আলম চাচা বিচক্ষণ লোক। সংগে সংগে রুনু আপাকে রিক্সা করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলেন। দু’দিন পর সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন থাকার পর সবাই ফিরে এলেন বাড়িতে। রুনু আপার একটা পা প্লাষ্টার করা। ক্রাচে ভর দিয়ে শুরু হলো তার হাঁটা-চলা। আবার ঢাকাতে গিয়ে খোলা হলো প্লাষ্টার। কত ডাক্তার কবিরাজের ওষুধ খাওয়ানো হলো কিন্ত ডান পা-টা ক্রমইে শুকিয়ে চললো। সেই ক্রাচ আর তার বগল থেকে নামলো না।
রুনু আপার এই অবস্থার জন্য শুধু বাড়ির লোকরোই নয়, গাঁয়ের মানুষ, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরাও সমবদেনায় দুঁ'ফোঁটা চোখের পানি ফেলছে। এ অবস্থায় সে কিছুতইে স্কুলে যাবে না। ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে সবাই মুখ টিপে হাসবে, কানাঘুষা করবে, এটা সে সহ্য করতে পারবে না। শেষে আলম চাচা অনেক বুঝিয়ে রিক্সা করে তাকে নিয়ে গেলেন স্কুলে আর সবাইকে সাবধান করে দিলেন, তার মেয়েকে নিয়ে কেউ যেনো কোনো কথা চালাচালি না করে এভাবেই রুনু আপা একদিন এস.এস.সি পাশ করলো। কিন্ত কলেজে আর পড়া হলো না তার।
মানুষ কি আর সবাই সমান। নানান জনে নানান কথা বলতে শুরু করলো। এমনো কথা চাচার কানে এলো যে, ও মেয়ের আর ভালো বিয়ে হবে না। চাচা শুনেও না শোনার ভান করে থাকলেন। একদিন সন্ধ্যায় মজনু মাষ্টার দু’প্যাকেট মিষ্টি হাতে নিয়ে আলম চাচার সাথে দেখা করতে এলেন। মজনু মাস্টার আমাদেরও শিক্ষক। দেখতে কালো, হ্যাংলা এবং বেশ লম্বা। চোয়ালের দু’দিকে দাবা। তবে তিনি সংগীত প্রিয়, রবীন্দ্র ভক্ত। তিনি তার স্কুলের ফাংশনে দু’একবার রবীন্দ্র সংগীত গেয়েছেন। গান পরিবেশনের সময় তিনি তার মুখমন্ডল এবং শরীর আঁকা-বাঁকার যে দৃশ্য দেখিয়েছেন আমরা তাতেই হেসে কেশে তৃপ্ত হয়েছি, তার গানে নয়। বৈঠকখানায় বসার পর আলম চাচা তাকে বললেন, কি ব্যাপার মাষ্টার? কোনো সমস্যা? প্রয়োজনে আমার কাছে আসতে কারো মানা নেই। কিন্ত এ সব মিষ্টি এনেছো কেন? মাষ্টার আমতা আমতা করে বললেন, আপনি সম্মানী ব্যক্তি গুরুজন, তা ছাড়া রুনু তো আমাদের স্কুলেরই ছাত্রী। ওর এমন একটা বিপদ হয়ে যাবে সে কথা কল্পনাও করা যায় না। আমি সংগীত ভালোবাসি রুনুও সংগীত ভালোবাসে তাই ওকে আমি আলাদা চোখে দেখি
চাচা বললনে, যা হবার সে তো কবেই হয়েছে।ও সব নিয়ে এখন আর দুঃখ করে লাভ কি? তুমি কি জন্য এসেছো তাই বলো। আমার ক্ষমতার মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করবো।
- সেই ভালো। অনেক ভেবে-চিন্তে তৃতীয় কাউকে না টেনে আমি নিজেই এলাম। আসলে কথাটা কিভাবে যে বলি রুনু......
আলম চাচা তখনই ব্যাপারটা আঁচ করতে পেরে মাস্টারকে থামিয়ে দিলেন। চাচার চোয়াল তখন ক্রমেই শক্ত হয়ে আসছিল। তবু তিনি শান্ত কণ্ঠেই বললেন, মাস্টার যতটুকু এগিয়েছো এখানেই ক্ষান্ত দাও। আর অগ্রসর হওয়ার চেষ্টা করো না। মিষ্টি কোনদিন কিনে খেয়েছো কি না জানি না। প্যাকেট দুটো বাড়ি নিয়ে যাও।
আমরা ভিতরের রুম থেকে জানালার ফাঁক দিয়ে সব দেখছি। আলম চাচার কথা শুনে মজনু স্যার আর একটি কথাও উচ্চারণ করতে সাহস করলেন না। চাচার মুখের দিকেও তাকাতে পারলেন না। মিষ্টির প্যাকেট দুটো হাতে নিয়ে নীরবে বৈঠকখানা থেকে বের হয়ে গেলেন। চাচা রাগে হিংস্র বাঘের মতো চাপা র্গজন করতে করতে বললেন, এতো বড় সাহস! মজনুর ভাগ্য ভালো যে আমি ওর হাড় থেকে মাংস আলাদা করে দেইনি। তারপর ঘরময় পায়চারী করতে করতে একসময় পরাজিত সৈনিকের মতো দু’হাতে মুখ ঢেকে চেয়ারে বসে পড়লেন।
রুনু আপার চোখেও পানি। আপা চোখ মুছে আমাকে বললো, আমার সাথে আয়তো বাবলু। ক্রাচে ভর দিয়ে রুনু আপা চাচার সামনে গিয়ে দাঁড়ালো। বললো, তুমি যদি এমন পাগলামী করো তা'হলে দু’চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাবো। চাচা বললেন, আমার সোনার প্রতীমা কি এতই পচে গেছে যে, ফকিরের বাচ্চারা আসে আমার বাড়িতে।
- বাবা, সবার মতো তুমিও যদি অবুঝ হও তাহলে কি চলে? তুমি আমার জন্য একটুও কষ্ট পেয়ো না। আজ তোমাকে একটা অনুরোধ করবো, তুমি কি আমার অনুরোধ রাখবে?
চাচা চোখের পানি মুছে বললেন, আমি কি কখনো তোর কোনো কথায় না বলেছি?
- তুমি কুন্ডু বাবুকে আবার বাড়িতে আসতে বলো। আমি আবার গান শিখবো।
তারপর রুনু আপা ঘরে এসে আমাকে বললো, কুন্ডুবাবু এলে আমি তোকে খবর পাঠাবো। তুই আমার কাছে বসে থাকবি। আমি বললাম, আচ্ছা।
রুনু আপা তার যে কোনো প্রয়োজনে আমাকেই ডেকে পাঠায়। কোনো কিছু পছন্দ করার বেলায়ও আমি। এ বড় শক্ত কাজ। বোকার মতো কোনটা রেখে কোনটা বলি আর সবাই হাসা-হাসি করে। তবুও ভয়ে ভয়ে যাই বলি না কেন রুনু আপা তাতেই খুশি। সে বলবে ঠিক আমার মনের কথাটাই বলেছিল। মনে মনে এটাই তো আমি পছন্দ করে রেখেছি। স্বাধীনতা দিবস ও শহীদ দিবস এলে আমাকেই ফুল জোগাড় করে দিতে হয়। যত্নে গাঁথা সেই ফুলের মালাটি তার নামে স্কুলের স্মৃতিসেৌধে বা শহীদ মিনারে আমিই দিয়ে আসি। আবার আমার পড়া-লেখার প্রতিও তার সজাগ দৃষ্টি কোনো কিছু বুঝতে না পারলে সে-ই আমাকে বুঝিয়ে দেয়। রুনু আপা একদিন বেশ গম্ভীর হয়ে বললো, এস.এস.সি-তে তোকে ভালো রেজাল্ট করতে হবে। তা না হলে তোর চেয়ে আমার বদনাম হবে বেশী। আমি কখনো আমার রুনু আপার কোনো অপবাদ চাই না। শেষে আমার জন্য নয়, রুনু আপার জন্যই যেন পড়ালেখার প্রতি মনোনিবেশ করলাম। এস.এস.সি পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালো হলো, তবু মনের ভয় আর যায় না।
আবার যেদিন রেজাল্ট বের হলো সেদিন স্কুল থেকে রেজাল্ট জেনে সোজা চলে গেলাম রুনু আপাদের বাড়ি। আমার হাসি হাসি মুখ দেখে আলম চাচা বললেন, কিরে বাবলু, রেজাল্ট কেমন হলো? আমি চাচাকে সালাম করে বললাম, চাচা আমি ফার্ষ্ট ডিভিশন পেয়েছি। চাচা বললেন, রুনুর কাছে যাচ্ছিস? কিন্ত সে তো গেছে তোদের বাড়িতে।
সেদিন রুনু আপা আমার রেজাল্ট শুনে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো, আদর করে আমার মুখে চুমু খেলো। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর নিজে টাকা দিয়ে আমার ছোট ভাই শিমূলকে বাজারে পাঠালো মিষ্টি আনতে। অনেক মিষ্টি। রুনু আপা নিজের হাতে মিষ্টি খাওয়ালো আমাকে। ঘরভরা লোকজন। সবাই মিষ্টি খাচ্ছে আনন্দ করছে। রুনু আপা বললো, তুই কি আমাকে একটা মিষ্টিও খাওয়াবি না? আমি লজ্জা ছেড়ে বাধ্য হয়ে রুনু আপাকে মিষ্টি খাইয়ে দিলাম। একটা মিষ্টির প্যাকেট আমার হাতে দিয়ে বললো, এটা নিয়ে আমাদের বাড়িতে যা। তুই নিজে সবাইকে মিষ্টি খাইয়ে দিবি। বাবা খুব খুশি হবে।
আমার বড় মামা শহরে থাকেন। সেখানে ছোট্ট একটা বাড়িও করেছেন তিনি। মামার ইচ্ছায় আমি সেখানে কলেজে ভর্তি হলাম। কলেজ ছুটি থাকলেই বাড়ি চলে আসি। একদিন নতুন র্শাট-প্যান্ট পরে রুনু আপাদের বাড়িতে গেলাম। তখন শীত প্রায় শেষ। রুনু আপা সদ্য গোসল সেরে শাড়ি পরেছে। খালি গায়ে মিষ্টি রোদে বসেছে মোড়া পেতে। রানী আপা চুল আঁচড়ে দিচ্ছে। সুন্দর পিঠের উপর ছড়িয়ে আছে ঘন কালো চুল। সেই চুল বেয়ে তখনো ঝরছে ফোঁটা ফোঁটা পানি। আমি চুপচাপ দাঁড়িয়ে অপলক চেয়ে আছি। দেখছিলাম মিষ্টি আলোর আকাশপটে আষাঢ়ের একখন্ড কালো মেঘের গা বেয়ে টূপটাপ বৃষ্টি ঝরার দৃশ্য।
হঠাৎ চাচি আমাকে দেখে বললেন, বাবলু দেখি সাহেব হয়ে গেছিস। আমি চাচিকে সালাম দিয়ে রুনু আপার ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রুনু আপা এসে বললো, বাবলু সাহেব না- কি? আমি বললাম, প্যান্ট পরলেই কি কেউ সাহেব হয়ে যায়? এভাবে বললে কিন্ত...।
- আমাদের বাড়িতে আর আসবি না, এই তো? কিন্ত না এসে থাকতে পাররি?
আমি সে কথার উত্তর না দিয়ে বললাম, রুনু আপা, তুমি মন দিয়ে গান শিখছো তো? আজ কিন্ত আমাকে গান শোনাতে হবে। নতুন যা কিছু শিখছো।
- আচ্ছা শোনাবো। এবার তোর কলেজের খবর বল।
আমি একে একে কত কথা শুনালাম তাকে। তারপর বিকেলে হারমোনিয়াম নিয়ে বসলো রুনু আপা। একটু বাজিয়েই সে কেমন আনমনা হয়ে গেলেো। তারপর গান শুরু করলো-
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধূলো যত
কে জানিত আসবে তুমি গো
অনাহুতোর মতো...
গানটা সে এমন মধুর করে গাইলো যে, সারা ঘরখানা বিরহ-মমতায় ভরে উঠলো। এক ফাঁকে আলম চাচা এসে বললো, আমার মায়ের গান কেমন লাগছে রে বাবলু?
- চাচা, রুনু আপা একদিন অনেক বড় শিল্পী হবে।
- তুই রাতে খেয়ে যাবি। আর আমার ঘরে একটু আসসি তো।
আমি তখনই চাচার ঘরে গেলাম। চাচা বললনে, রুনু আর এখন আগের মতো নেই। কেমন গম্ভীর হয়ে থাকে। তুই একটু বুঝিয়ে দেখতো। তোর কথা হয়তো রাখতে পারে। বয়স তো আর বসে থাকে না। আবার রানীকেও তো বিয়ে দিতে হবে ও যদি কোথাও যেতে না চায় তা'হলে ভালো ছেলে দেখে ঘর জামাই রাখি। রাতে বাড়ি ফেরার আগে রুনু আপাকে সব বললাম। রুনু আপা বললো, আমাকে নিয়ে বাবা কেন এতো ভাবে। আমি যদি বিয়ে না করি তা'হলে কি রানীর বিয়ে হবে না?
- চাচা বলছিলেন তুমি যদি মনে মনে কাউকে পছন্দ করে থাকো যেমন করেই হোক চাচা সেই ছেলের সাথেই তোমার বিয়ে দেবেন।
রুনু আপা হাসতে হাসতে বললো, একটা ছেলেকে আমি সত্যি খুব পছন্দ করি। কিন্ত বাবা কি তা মেনে নেবেন?
- কেনো নেবেন না, কে সে? আমি চাচাকে গিয়ে বলি?
- এখন নয়। বাবাকে এক্ষুণি কিছু বলার দরকার নেই। সময় হলে আমি তোকে বলবো।
সেই আশায় এক বছর পার হয়ে গেলে। আমি আর একদিন রুনু আপাকে কথাটা বললাম। সে বললো, আমি তোকে একটা কথা বলবো- কথাটা কি তুই রাখবি?
- তোমার কোন কথাটা আমি রাখিনি বলো! কথাটা একবার বলেই দেখ না।
- বলবো, তবে আরো কিছুদিন যাক।
তারপর একদিন নিজেই নিজের মধ্যে আবিষ্কার করলাম আমি আর সেই ছোট্টটি নেই। রুনু আপা কি বলতে চায় তা আমি জানি না। তবে বিন্দু বিন্দু করে আমার বুকের মধ্যে রুনু আপার জন্য যে ভালোবাসা জমেছে তা আমি কখনো অস্বীকার করতে পারবো না। পড়া-লেখা শিখে নিজেকে অনেক বড় করার জন্য মনকে কঠিন করে তুললাম। এক সময় ছেলে বেলার স্মৃতিগুলো ছেলেখেলার মতো মনে হতে লাগল। শহর থেকে বাড়িতে আর তেমন যাওয়া হয়ে ওঠে না। গেলেও ইচ্ছে করেই রুনু আপার সাথে দেখা করি না। হঠাৎ পড়ালেখার জন্য আমেরিকায় যাওয়ার একটা সুযোগ এসে গেলো। সব ব্যবস্থা বড় মামাই করছেন। হাতে একদম সময় ছিলনা তখন। তাই কাউকে কিছু না জানিয়েই চলে গেলাম আমেরিকা।
পিছনে পড়ে থাকলো আমার মাধবদী গ্রাম আর আমার রুনু আপার স্মৃতি। নতুন এক পৃথিবী, নতুন সব ভাবনার মধ্যে ধীরে ধীরে হারিয়ে গেলো পিছনের সব কিছু। পরিচয় হলো খুলনার মেয়ে মিলার সাথে। র্দীঘ চার বছর মিলার মুখটাই উজ্জ্বল হয়ে উঠলো বুকের মধ্যে। মিলার বাবা মাও আমাকে খুব আপন করে নিলো। আমি মিলাকে শুনালাম আমার গাঁয়ের কথা, রুনু আপার কথা। মিলা একদিন আমাকে বললো, তোমার সেই রুনু আপাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমিও বুঝি মনে মনে তাকে ভালবেসে ফেলেছি।
চার বছর পর দেশে ফিরে এলাম। বাড়িতে নানান কথার মধ্যে রুনু আপাদের কথাও উঠে এলো। মা বললনে, রুনুরা এখন কেউ এখানে থাকে না। ওর ছোট চাচাই এখন বাড়ি-ঘর সামলান। ওরা সবাই ঢাকা থাকে। রুনু টিভিতে গান গায়। রানীর বিয়ে হয়ে গেছে। রুনু বিয়ে করেনি। তোর চাচা অনেক চেষ্টা করেছে। কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। ঢাকা যাওয়ার আগে প্রায়ই আসতো তোর খবর জানার জন্য।
কেনো জানি না এসব কথা শোনার পর থেকেই আবার আমার মনের মধ্যে একটু একটু করে রুনু আপার জন্য কষ্ট জমতে শুরু করলো। সে কথা আমি কাউকে বুঝতে দিলাম না। ক’দিন গ্রামেই ঘোরাফেরা করলাম। কিন্তু মনটা কেবলই অস্থির হতে লাগলো। রুনু আপাদের ঠিকানাও বলতে পারলো না কেউ। শেষে ঢাকা গিয়ে অন্ধের মতো ঘুরতে লাগলাম সারা শহর। যদি কোথাও আলম চাচা অথবা রুনু আপার সাথে দেখা হয়ে যায়। কিন্ত সব আশাই বিফল হতে চললো। মনটাও ভেঙ্গে পড়লো।
হঠাৎ একদিন রিকশা করে যেতে যেতে এলিফ্যান্ট রোডে সুন্দর একটা গানের স্কুল দেখে জানি না কি ভেবে আমি সেখানেই নেমে পড়লাম। বাববার কানে বাজতে লাগলো সেই সুর, “কেনো চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধূলো যতো...”। কাউকে কিছু না বলে ভিতরে ঢুকলাম। বাচ্চারা গান গাইছে। বসে পড়লাম ওদের পেছনে। হঠাৎ ভিতরের দরজার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। সারা শরীর কেঁপে উঠলো আমার। দেয়ালের সাথেই একজোড়া ক্রাচ দাঁড় করা রয়েছে। তখনই আমি নিশ্চিত হয়ে গেলাম, এ ক্রাচ রুনু আপার। ছুটে গেলাম দরজার কাছে। ক্রাচে হাত রাখতেই ভিজে উঠলো আমার চোখের পাতা। র্পদা সরিয়ে তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। রুনু আপা একমনে খাতাপত্র দেখছে।
আমি বললাম, রুনু আপা...। রুনু আপা চোখ তুলে তাকালো আমার দিকে। কেমন উদাস দৃষ্টি মেলে চেয়ে থাকলো অনেকক্ষণ।
- রুনু আপা, আমি বাবলু।
- তুই সত্যি সাহেব হয়ে গেছিস রে বাবলু।
- তুমি আমাকে ক্ষমা করো। বাড়ি এসে মায়ের কাছে সব শুনেই ছুটে এসেছি ঢাকায়। অনেক খুঁজেছি তোমাকে। হঠাৎ এই স্কুলটা দেখে মনে হলো তুমি হয়তো এখানেই আছো।
আমার চোখে পানি। আমি আর কথা বলতে পারছিলাম না। রুনু আপা আগের মতই বললো, কাঁদছিস কেন? আমিতো তোকে এমনই দেখতে চেয়েছিলাম।
- রুনু আপা তুমি আমাকে একটা কথা বলতে চেয়েছিলে। বলেছিলে বাবলু, আমার একটা কথা তোকে রাখতে হবে। তোমার সেই কথাটা আজ বলো। তুমি যা বলবে আমি তাই মাথা পেতে নেব।
- একটা বহমান নদী কি চিরকাল একই রকম থাকেরে বাবলু! সময় ও স্রোত কারো জন্য কি অপক্ষো করে? যা বলতে চেয়েছিলাম তার বুঝি আর প্রয়োজন নেই আজ।
- আমি জানি তুমি কি বলতে চেয়েছিলে।
- বাবলুরে, মানুষরে ভাবনার সঙ্গে জীবনের যদি মিল হতো, তা'হলে মানুষ এতো কষ্টের বোঝা বইত নারে!
আমি হাতজোড় করে বললাম, এ তোমার অভিমানের কথা! রুনু আপা তুমি শুধু একবার বলো...। রুনু আপা কেমন উদাস চোখে চেয়ে থাকলো আমার দিক।


দলেোয়ার হোসনে
করমিয়িা প্রসে
বখ্শবিাজার, ঢাকা
মোবাইল- ০১৫৫২৪১৫৮৪৩
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×