somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দস্যি খোকা - কবি দেলোয়ার হোসেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আমার কাঁধে ভিক্ষা মাঙ্গা ঝোলা
তোমার আছে খাদ্য বোঝাই গোলা।
আমার আছে শক্ত দুটি হাত
সামনে তোমার আস্‌ছে কালো রাত।

২.
আজকে যারা সর্বহারার দিচ্ছে ফাঁকি
আনছে তারা রক্ত খেকো শকূন ডাকি।
আজকে যারা বুলি ছড়ায় সাধুর বেসে
তারাই ঘাতক অন্ধকারে সোনার দেশে।

৩.
কাল পড়েছে কলি কালের কাল
ভাবছি বসে এই জামানার হাল,
সত্যি কথা বলতে গেলেই রাজা
চাপিয়ে দেবেন জেল জুলুমের সাজা।
জেল জুলুমের আইন ফাঁকা,
ঘুরবে এবার কলের চাকা।

৪.
দিন-কাল যাচ্ছে যে মন্দা
লোকে বলে ঘোর কলি সন্ধা।
বন্ধুরা আজ নেই সঙ্গে,
জামানার হাল এ- কি বঙ্গে।

ছলে বলে নিজের আখের গুছায়ে
মা-বাবার ডাক নাম ঘুচায়ে,
আজ তারা নামি দামি ভক্ত
চেনা মুখ চেনা বড় শক্ত।

৫.
জমি নেই, জমা নেই, গরু নেই গোয়ালে
তবু তিনি জমিদার, জোর আছে চোয়ালে।
হাজী নয়, কাজী নয়, গোঁফ জোড়া সম্বল
আর আছে রিলিফের এক জোড়া কম্বল।
সেই কবে ছিলো তার নাম ডাক বঙ্গে।
তাই তিনি নেতা সাজেন রঙ্গে ও ঢঙ্গে।
একদিন টুটি চেপে ধরলো যে বোয়ালে,
সেই থেকে নেতাগিরি চিরতরে খোয়ালে।

৬.
নাম আছে তাই সে পশ্চিমা দামড়া
বড় বড় শিং আর পুরু তার চামড়া।
টিপ-টপ বেশবাস রং মাখা লেজটা
ধারে নয়, ভারে কাটে বাপ-রে কি তেজটা!

৭.
ঐ দেখো লোকটা,
চশমাতে ঢেকে রাখে
ছানি পড়া চোখটা।

হাতে ছড়ি, জুতা পায়
গায়ে দামী কম্বল,
নেশা শুধু লুট করা
গরীবের সম্বল।

ব্যাংক ভরা টাকা জমা
তিন খানা গাড়ী,
বনানীতে মাথা তোলা
সে-কি ঊঁচু বাড়ী।

তবু ঐ লোকটা,
ভুলতে যে পারে না
যাকাতরে শোকটা।

৮.
খোকন সোনা আর কাঁদে না
পায়ের তলায় দলবে,
মিষ্টি কথায় আর হাসে না
র্পণ কুঠির জ্বলবে।

ঐ যে আকাশ ডাকছে গুরু-গুরু
হয়তো হবে নতুন খেলা শুরু
ওদের সাথে চিরকালের দন্ধ
ঝড়ো হাওয়ায় বারুদ পোড়া গন্ধ।

৯.
ইচ্ছা আমার ইচ্ছা হয়েই থাক
কালো ধুঁয়ায় স্বপ্ন পুড়ে যাক,
শূন্য ভিটেয় বাঁধবো আবার ঘর,
আসুক না ঐ কাল বোশেখী ঝড়।

১০.
রাশিয়াতে বাঁশী হাতে
বসে বীর হনুমান,
দিল্লিতে ঝিল্লিতে
সেই সুরে গায় গান।

মার্কিন ধিন-ধিন,
নাচে কোন আশাতে,
পাকিস্তান একরান
হেরে গেলো পাশাতে।

পাশা খেলা বন্ধ,
নেই কোন দ্বন্দ্ব
চুপি-চুপি ভেসে আসে
প্রীতময় গন্ধ।

১১.
নীতি কথা আর নয়, বিল্পব র্কমের
বুকে থাক খুর-ধার, হাতিয়ার ধর্মের
ভীরুতার জঞ্জাল ভাঙ্গ হাত ভিক্ষার
ঘরে-ঘরে আলো জ্বালো বহুমুখী শিক্ষার।
ধর্মের নামে সেই মূর্খ ও ভন্ড,
দেশটাকে একদিন করে দেবে পন্ড।

১২.
জুয়া চোরের বাদ্শা ওরা
একটু রাখুন হুশ,
বুলির বেলা পাক্কা খাসা
কাজের বেলা ফুশ।

কালো টাকায় ভাগ্য গড়েন
নিউ মডেলের গাড়ী চড়েন
শান্ত মেজাজ বাঁকা কথা
আস্তে করেন পুশ,
একটু রাখুন হুশ।

১৩.
তোমরা যখন বিজলী পাখার
নিচে বসে থাকো,
ভোগ বিলাশে নিত্য নতুন
সেন্ট গন্ধ মাখো,
আমরা তখন দেয়ায় ভিজি
ভীষণ রোদে পুড়ি,
ক্ষুধার তাড়ায় খুঁজতে খাবার
চর্তুদিকে ঘুড়ি।

তোমরা যখন হাঁকাও গাড়ী
লক্ষ টাকা দাম,
আমরা তখন লাঙ্গল চষি
ঝড়ে মাথার ঘাম।
রক্তঝড়া ফসল আমার
তোমরা করো লুট,
তোমরা সাজো সাহেব বাবু
হাওয়াই খেলো ছুট।

১৪.
সামাল তোমার খবরদারী
আর বুলেটের ধার না ধারী
এই জনতার রক্ত ঝরা
এই জনতার দুঃখ ভরা
জেল জুলুম আর শিক্‌ল পরা
সকল কাহিনী,
থাকবে লেখা দস্যু বাহিনী।

“হ’-হুশিয়ার দস্যু রাজা
নইলে দিব এমন সাজা,
সবগুলোকে জ্যান্ত ধরে
মাংস থেকে ছিন্ন করে
ঘাড়গুলো সব যাদুর ঘরে
রাখবো চিরকাল,
সাক্ষী দেবে এই জামানার হাল।

১৫.
বন্ধু তুমি লিখছো যেতে গাঁয়ে
লিখছো আরো ভীষণ কাঁদে মায়ে,
মায়ের আঁখি ঝড়ায় বাদল ধারা
ক্ষুধায় কাতর অন্ন বস্ত্র হারা।

শক্ত হাতে ঘুরাই কলের চাকা
হাত দু’টোতে শুধুই কালি মাখা,
চিঠির গায়ে পড়লো কালির ছাপ।
বার মাসই এমন কাজরে চাপ।

কেউ রাখে না আমার দুঃখের খোঁজ
বন্ধূ তুমি চিঠি দিও রোজ,
লাল পতাকায় সালাম জানালাম
তোমার খাতায় লিখ আমার নাম।

১৬.
বিড়াল হলো বাঘের মাসি
তার রয়েছে হাজার দাসি,
হাজার দাসির মস্ত গলা,
পেট পুরে খায় দুগ্ধ কলা।

মাসির মুখে মি্ষ্টি বুলি
বুলি তো নয় লক্ষ গুলি
লক্ষ গলি ধড়াস ধাস
ঘটবে দেশে র্সবনাশ।

কোকিল কালো পক্ষী
তার যে দেহ রক্ষী,
বাধিয়ে লেঠা আর পারে না
সামলাতে আর ঝক্কি।

১৭.
আষাঢ় মাসে ভাবছি বসে
আমরা মজুর চাষা,
পেটের জ্বালা বাড়ছে হু - হু
বন্ধ মুখের ভাষা।

পুঁজি পতির চোখ রাঙ্গানী
মাথায় হানে বাজ,
জায়গা জমি সব হারালাম
কোথায় পাবো কাজ।

থালা, বাটি বদনা, ঘটি
সব যে হলো শেষ,
জুলুম বাজীর চাপটা যেনো
ছাড়তে বলে দেশ।

১৮.
ওরা, চোর হয়ে চোর ধরে সাধু সেজে
পাতিলের মুখ রাখে ঘসে মেজে,
খাদ ঢাকা আবরণ করে চিক্‌ চিক্‌
লোকে যত ধিক্কার দিতে চায় দিক।

১৯.
লাভ কি হলো বাজিয়ে গলা
ফাঁদ এড়িয়ে যায় কি চলা?
এবার যে ফাঁদ নতুন রকম কায়দা,
বাজিয়ে গলা আর হবে না ফায়দা।

আর হবে না চিনতে তোমায় ভুল
তোমার জন্য তৈরী নতুন শূল,
শূলের মাথা তীক্ষ্ণ সরু ধার,
কোন কুলেই কুল পাবে না আর।

২০.
নিজের নাক কেটে যারা পরের করে যাত্রা
তাদের মুখে শুনছি একি গরম কথাবাত্রা
গরম কথার ঘূণি হাওয়ায় উঠতে পারে ঝড়,
সেই সে ঝড়ে ভাঙ্গতে পারে লোহার বাসর ঘর।
ঠান্ডা মাথায় একটু ভাবুন সবার ভালো মন্দ,
পায়রা জালে ধরলে সেদিন ভাঁধবে কঠিন দ্বন্দ্ব।

২১.
তোমার মাথায় বুদ্ধি মেলা
নিত্য দেখাও নতুন খেলা
নতুন খেলায় জিতবে কি?
বড়শি ঠোঁটে বিঁধবে কি?

তোমার হাতে কেউটে সাপ
তাইতো মারো হাজার লাফ,
হাজার লাফে ভাঙ্গবে ঠ্যাং
বলবে সবাই কোলা ব্যাঙ।

২২.
মাখাল ফলের রংটি খাসা
ভিতরে তার দোষ্‌টি
চোর ডাকাতের লম্বা গলা,
ভিতরে তার ফোঁস্‌টি।

গায়ের গন্ধ যায় কি তাতে
মাখলে টিবেট কস্কো,
হাওয়ায় উড়ে লাভ কি বলো
চীন দিল্লী মস্কো।

কয়লা ধুলে ময়লা কি যায়
সেন্ট মাখলে গন্ধ,
চশমা এঁটে কাজ হয় না
চোখ যদি হয় অন্ধ।

২৩.
জনতার কথা ভেবে
বড় বড় মাথাগুলো
নাকে বেঁধে রাঙ্গা মুলো,
সভা ডেকে হাত নেড়ে
বললেন গলা ছেড়ে
আমি আছি জনতার পাশে।
কথা শোনে জনতা
ভাঙ্গলো নীরবতা
হো-হো করে কবেলই হাসে।

২৪.
চাম চিকিরি চাম চিকিরি
কে জানে না তোর ফিকিরি,
ফাঁদে পড়ে নাক কাট্‌লি
জোয়াল কাঁধে পাঁক ঘাট্‌লি,
তবু চালিস নিত্য নতুন চাল্
সামনে পাতা কঠিন লোহার জাল।

২৫.
চেয়ে দেখ্‌ ওরে ভোলা
বনবন ভন্-ভন্
ঘুরছে তো ঘুরছেই নাগর দোলা।

কেউ দেখ্‌ দোল খায়
কেউ বলে প্রাণ যায়
কেউ মরে ফুটপাতে
কেউ ধরে গান,
গাড়ী চাপা দোষ নয়
মূর্খের পরাজয়
তব্‌লায় বোল ধরে
তাক ধিন, তান।

লাল নীল কারপেট
অভিজাত সোফা সেট
ঘড়ি বলে ঠিক্‌ ঠিক্‌
এক, দুই, তিন,
ভাঙ্গা চাল কুঁড়ে ঘর
দেয়া নামে ঝর্‌ ঝর্‌
গরীবের

চোখ থাকতে অন্ধ যারা সাজে
মিল্‌ রাখে না কথায় এবং কাজে
তাদের চোখে লংকা বেঁটে দাও
লম্বা জিহ্বার মাথা কেটে দাও।

২৬.
একটা কিছু করতে চাই
দেশের জন্য লড়তে চাই,
লড়তে গিয়ে মরতে চাই
একটা কিছু করতে চাই।

একটা কিছু করতে চাই
সেই লোকটা ধরতে চাই,
পাগলা ঘোড়ায় চড়তে চাই
একটা কিছু করতে চাই।

একটা কিছু করতে চাই
জায়গা থেকে নড়তে চাই,
দেশটা এবার গড়তে চাই
একটা কিছু করতে চাই।

২৮.
কত স্বপ্ন মরে গেছে এই বুকের হাড়ে
কত ফাল্গুন কেঁদে ফিরে গেলো,
কত বসন্ত হাত ছানি দেয় বারে বারে
হে যুবক, স্বপ্নের মাখা মেলো।

আমার সোনালী দিন কাটে খাদ্যের সন্ধানে
ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাত জাগি
বস্তির করুণ আর্তনাদ বাজে কানে
গৃহহারা কাঁদে কোন বিরাগী।

আড়ালে কালো হাত মৃত্যুর বীজ ছড়ায়
খাদ্যের পাহাড় গড়ে তারা,
সভ্যতার আড়ালে সমাজ পুড়ে যায়
খাদ্য, যুদ্ধ, মানুষ দিশে হারা।

ওদের বিচার পাল্লাতে টাকার ওজন
আগুনের ভাটায় পুড়ে গেছে সুখ,
স্বপ্নের জাল বোনে চোরা মহাজন
মৃত্যুর দুয়ারে বাঁধি কঠিন বুক।

২৯.
যার পকেটে টাকা আছে
ঈদের খুশি তার,
নেই ভাবনা গোলা ভরা
ধান রেয়েছে যার।
ভাবনা ভাবি আমরা শুধু
পকেট যাদের ফাঁকা,
আলোয় ভরা শহর তাদের
অন্ধকারে ঢাকা।

৩০.
ইচ্ছা আমার পাখির মতো উড়ুক
মনটা আমার ধূপের মতো পুড়ুক,
চরণ আমার চিহ্ন এঁকে যাক
লাভের ঘরে শূন্য পড়ে থাক।

৩১.
আমার ছোট কাকায়
বাড়ী থেকে শূন্য হাতে এসে,
রাজনীতিতে নাম করলেন
দেশকে ভালো বেসে
তিন তিনটা গাড়ী করলেন
রাজধানী এই ঢাকায়।

বিদেশ থেকে নিউ মডেলের
গাড়ী আনলেন কাকায়,
অনটেষ্টে একটা মানুষ
মারলো গাড়ীর চাকায়,
জেল হলো না ফাঁস হলো না
বাঁচলো তার টাকায়।

কাকা এখন উল্কা বেগে
সেই গাড়ীটা হাকায়,
বস্তি ঘরের মানু্ষ গুলো
রক্ত চোখে তাকায়,
কালো গোঁফে তেল মেখে- তা
দু' আঙ্গুলে পাকায়।

৩২.
দেশটা জুড়ে অত্যাচারের ধুম্‌কি
ঘরের কোণে ছাড়িস না আর হুমকি,
হুমকি শোনে, আর কি এখন চুমকি?

তুই তো জানি হালের বলদ দামড়া
দেশের মানুষ ছালবে পিঠের চামড়া,
জয় জনতার সঙ্গে আছি আমরা।

লক্ষ মানুষ মরছে ধুঁকে-ধুঁকে
মরার আগে উঠবে মানুষ রুখে
একটা বুলেট বিঁধবে যে তোর বুকে।

৩৩.
কতকাল কে জানে বসে চাঁদে বুড়টিা
রাত-দিন সুতা কেটে ভরছে কি ঝুড়টিা?
বড় সুখে আছে ঐ চাঁদ বুড়ি আকাশে
ঝির্‌-ঝির্‌ উড়ে তার এলো চুল বাতাসে,
তার কাছে পাঠালাম স্বপ্নের খামটা
কি জানি সে দেবে কিনা ইচ্ছার দামটা।

আর কতকাল তুমি চাঁদে বসে থাকবে,
আমাদের সাথে এসো ধূলা মাটি মাখবে।

৩৪.
রাজাদের নীতি তার নাম রাজ নীতি
যুদ্ধ আর হানা-হানী জীবনের ভীতি।

নিরাপদ জীবনের নীতি কোনটা?
ভেবেছে অনেকবার অশান্ত মনটা,
জনতার কাঁধে রেখে বারুদের নল
দেশটাকে টেনে যারা নেয় রসাতল।

সেই নীতি বাজদের থুথু মারো মুখে
মুখোশটা খোল্‌ আর সিল্‌ মারো বুকে।

৩৫.
রং মাখা ঐ শেয়ালটা
কেমন করে আনলো মাথায় খেয়ালটা

বনের পশু, পাখি ডেকে
শরীরটাকে রংয়ে ঢেকে
বললো, আমি বনরে রাজা
না- মানলে কঠিন সাজা।

খোদা আমায় পাঠিয়েছেন আজ সকালে,
পশু-পাখি ভরকে গেল ভেল্‌কি চালে
যা কখনো কেউ দেখেনি কোন কালে।

রাজ্য পেল রাতারাতি বসলো রাজার আসনে
সেই পুরণো বাসি পঁচা গন্ধ ভাসে ভাষণে,
সবাই বলে হুক্কা-হুয়া ধর বেটারে ধর,
এই যে দেখি রং মাখানো ভিন বনের এক চর।

৩৬.
দস্যি খোকা দৃষ্টি তোমার তীক্ষ্ণ করো
শক্ত হাতে প্রতিবাদের পাহাড় গড়ো।
দস্যি খোকা কন্ঠে তোমার আগুন ঝড়ুক
নব্যধনী আমলাদের ঐ ভীতটা নড়ুক।

দস্যি খোকা তোমার দিকে তাকিয়ে এই নষ্ট সমাজ
যৌবনরে ঐ দ্বীপ্ত জ্বালায় ভাঙ্গ এবং গড়ো সব সমাজ।

দস্যি খোকা, দস্যি খোকা সময় তোমার সন্মুখে
আর হেলা নয়, এবার তুমি জাগো এবং দাড়াও রুখে।

৩৭.
স্বপ্নের পায়রাটা উড়াবো
বিনিময়ে ভাগ্যটা পুড়াবো
প্রতিশোধে প্রাণটা জুড়াবো।

৩৮.
দেখছি সবই শুনছি সবই
বলতে গেলেই মরণ,
বন্দী আমি ঘরের কোণে
বাড়াই না তাই চরণ।

খাচ্ছে ওরা নিচ্ছে লুটে
আপন মানুষ যারা,
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
বুধোর জীবন সারা।

ভাবছে না কেউ দিন ফুরালে
আসবে নতুন ভোর,
দেখবে তখন দেশের মানুষ
কে সাধু কে চোর।

৩৯.
সাপ নিয়ে যে খেলা করে
সাপের হাতেই মরে,
আগুন নিয়ে যে খেলে তার
আগুন লাগে ঘরে।

এ সব কথা সবাই জানে
খেলছে তবু খেলা,
সুযোগ বুঝে মারবে ছোবল
লাগাম ছাড়া চেলা।

৪০.
শান্তির মা মারা গেছে
শান্তি দেশান্তর,
পাড়া-পড়শি কর্‌লো দখল
সাজানো সেই ঘর।

রাতে আঁধার দিনে আঁধার
আঁধার ঘরে ভূত,
দূরে বসে যাদুর কাঠি
নাড়ছে ভূতরে পুত।

৪১.
তোমার হাতে তেলের বাটি
তেল মেখে দাও চাচার পায়,
আমার ক্ষুধার অন্ন পেতে
কঠিন শ্রমে দিনটা যায়।

তোমরা করো ব্যাংক ডাকাতি
ভাগ করে নাও টাকা কড়ি,
আমার শ্রমের পাওনা দিতে
মুচ্‌কী হেসে বলছো সরি।

৪২.
টো-টো করে ঘোরো ফেরো
টাউট-বাটপার যেমন ঘোর,
তাদের সাথে খাতির তোমার
খালাতো ভাই চোরে চোরে।


সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×