শীতার্থ পাখিরা এনেছে আমাদের জন্য
হাজার মাইল পথ কষ্টে উড়ে একবুক ভালোবাসা।
বিশ্বাসে বিষ-ঢেলে কেন এই মরণ ফাঁদ?
বারুদের গন্ধে দূষণ করো না এ বাতাস,
রক্তাক্ত করো না পাখিদের বুক; খঞ্জন, সারস,
বুনোহাঁস আর পান্ডা মুখিদের আর্তনাদে
নরম রোদের সকাল করো না ব্যথ্যায় নীল।
ওরা অতিথি-সবুজ বাংলার
নৈর্সগিক স্বপ্নের এই দেশ লজ্বায়
মুখ লুকাবে কোথায় পাখিদের চিৎকারে?
সভ্য যুগের মানুষ, শকুন আর
নেকড়েদের কাছে বিকিয়ো না মুনুষ্যত্ব
ভেঙ্গে দিয়ো না পাখিদের ডানা।
হিমালয় পার হয়ে সুদূর চীন, অষ্টেলিয়া,
সাইবেরিয়ায় নিয়ে যাবে ওরা বাংলার ভালোবাসা
পৃথিবীর নানাদেশে- দূরে অনেক দূরে।
বিশ্বাসে বিষ ঢেলে- কেন এই মরণ ফাঁদ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




