যদি মুখ খুলি আমি করে দেবো ফাঁস সব,
কোনখানে আছে জানি গুম করা লাশ সব।
কোনখানে রাখা আছে লুট করা টংকা,
ঘন-ঘন কা’রা যায় দিল্লী ও লংকা।
আঁধারের চোখ আছে বাতাসেরও আছে কান,
গরীবের মন আছে ব্যথা আছে কাঁদে প্রাণ।
ক্ষমতার দম্ভে ভাঙ্গে যারা ইতিহাস,
একদিন হবে জানি তাদেরই সবি-নাশ।
দেলেয়ার হোসনে।
(কবি ও গল্পকার)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




