somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইকিয়ার আয়না

২০ শে অক্টোবর, ২০০৬ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইকিয়া বা আইকিয়া বিদেশে যারা থাকেন তাদের অনেকেরই হয়তো পরিচিত। এটা একটা বিশাল ইন্টারন্যাশনাল চেইন স্টোর যেটায় ঘরবাড়িতে প্রয়োজন হয়, এরকম যাবতীয় জিনিসপত্র এক ছাদের নিচেই পাওয়া যায়। ওদের বৈশিষ্ট্যটা হলো রিজনেবল দামে খুব চমৎকার ফার্নিচার ও অন্যান্য জিনিসপত্র তৈরী করা। নিজেদের ডিজাইনারদের দিয়ে করে ওরা যারা খুব দারুন মডার্ন, ফিউচারিস্টিক ডিজাইনের জন্য খ্যাত।

আমার এপার্টমেন্টমেইট- সাঈদ, ইরান থেকে। ওর মাঝে মধ্যে বাতিক হয় শপিং করার। না কিনলেও দেখার শখ। একদিন ইফতারীর এক দাওয়াতের পরে তার সেই বাতিক উঠলো। কাছেই ইকিয়া। চলো দেখি কি কি অফার দিচ্ছে। আমরা দাওয়াত থেকে আরো দুজনকে গন্তব্য না বলে বাগালাম যে চলো ঘুরে আসি। তারা মুখে প্রশ্ন বোধ চিহ্ন এঁটে রওনা দিলো। বারবার জিজ্ঞেস করে কোই যাও। আমি আর সাঈদ দুজনেই এড়াই। অর্ধেক পথ যাওয়ার পরে যখন বললাম ইকিয়া, দুইজনেই সোজা দাড়িয়ে গ্যালো। অনেক ইফতার করেছে, টায়ার্ড, রোজা ছিলো ইত্যাদি অযুটাতে টপাটপ বাসে উঠে পড়লো।

অত:পর পুরাতন দুই বন্ধুরই যেতে হলো। ইকিয়ায় গিয়ে দুইজন দুইদিকে, কারন জায়গাটা এত বড়, ঘুরে ঘুরে স্বাধীনভাবে দেখতে গেলে হারাতেই হবে। ইচ্ছে করেই হারালাম। আমি আমার মতো ঘুরছি। পিচ্চিদের সেকশনগুলো জোশ। খুব সুন্দর করে সাজিয়ে ছোটদের ঘর বানিয়ে রাখে। দোতলা খাট, খেলনা, হাবিজাবি। লাইট সেকশনটাও আমার পছন্দের। ইন্টেরিয়র ডেকরেশনের প্রতি আগ্রহ ছিলো অনেক, এখনও আছে। তাই ঘর সাজানোর নতুনত্ব দেখলে শিশুতোষ মুদ্ধ হই।

ঘুরতে ঘুরতে খুব সস্তায় চারটুকরো কাঁচের এই আয়নাটা খুব পছন্দ হলো। আইডিয়াটা খুব সিম্পল । ফ্রেম বিহীন চার টুকরো আয়না। পেছনে গাম দিয়ে ইচ্ছে মতো দেয়ালে সেটে দাও যেকোন কম্বিনেশনে। কেউ লম্বালম্বি, আড়াআড়ি , স্কয়ার যা খুশি। ঠিক কত ডলার মনে নেই, তবে সম্ভবত 10 ডলারের নিচের। ভালো লাগায় আরো দুই একটা জিনিসের সাথে এটা কিনলাম। কেবল দেখার জন্য না, সিড়ি বা যেকোন জায়গার দেয়ালে জিনিসটা দারুন মানায়।

ইকিয়ার পুরোটা চক্কর দিতে পা টনটন। ততক্ষনে প্রায় দেড় ঘন্টা কেঁটে গ্যাছে। ইয়া ঢাউস বিলিডংয়ের দুইতলা দেখে দেখে হাটলে আরো অনেক বেশি সময় যায়। ক্যাশে দাম দিয়ে সাঈদের সাথে যখন এক্সিটে দেখা তখন ব্যাটার হাত খালি। সাধারনত এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে, যার বাতিকে শপিংয়ে যাওয়া হয় সে ঘুরে টুরে ফিরে আসে আর যাকে নিয়ে যায় দেখা যায় সেই একগাদা জিনিস কিনে ফ্যালে। ঘটনা এইখানেও তাই।

ছবি: ছবিটা ওভার এক্সপোজারে দুষ্ট (জানালার পদর্াটা দেখলেই বুঝবেন)। ঘরে আলো কম ছিলো তাই এক্সপোজার বাড়িয়েই তুলেছি। ফ্ল্যাশ ছাড়া ছবি তুলতে গেলে একটু হাত কাপলেই ঝাপসা হয়। তাই ট্রাইপডের বিকল্প নাই।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৬ রাত ৩:০৬
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×