
আমার ডাক্তার ফ্রেন্ড তার ভয়ংকর রোগীর গল্প বলছিলো। সে জীবনেও এই ধরণের রোগী দেখা তো দূরে থাক গল্প শুনেনি। এটা ছিল গত কালকের ঘটনা।
"মাছ ধরতে গেছে। একটা কই মাছ দাঁত দিয়ে ধরে আরেকটি ধরতে গেছে। এরমধ্যে কই মাছ টা মুখের মধ্যে চলে গেছে । এবার প্রাণ নিয়ে টানাটানি। গলা দিয়ে বেশ রক্ত ক্ষরণ হচ্ছিলো।
আমাদের এখানে কিছু করার ছিল না। মাছের লেজ দেখা যাচ্ছিল সেটা ধরে টানার চেষ্টা করেছি। কিন্তু মাছের কানের কাঁটা গলাতে আটকে আছে। বের করে আনা যায়নি। পরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ফ্রেন্ডের দীর্ঘশ্বাস --জানি না লোকটা বেঁচে আছে কিনা !!"
ছোট বেলায় আমিও মাছ ধরেছি, অনেক আনন্দের ছিল সেই সব দিনগুলি। আমার মাছ ধরার চরম শখ ছিল। কখনো বড়শি দিয়ে, জাল দিয়ে কখনোও বা কাদা পানিতে পুকুরে নেমে প্রচুর মাছ ধরেছি। গ্রামের বাড়িতে গেলে মাছ ধরার নেশা পেয়ে যেত । মাছ ধরার আনন্দ ...আহা!! যদিও আমি মাছ খাই না তবুও মাছধরা ছিল নেশার মত ! তবে ভালো একটা নেশা। ধৈর্যের পরীক্ষা হয়।
অচেনা ঐ মানুষটার জন্য বেশ মায়াই লাগছে। অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা রইলো - পরম করুনাময়ের কাছে দোয়া করছি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক !!
মাছ ধরা চলুক, চলতে থাক.........
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



