somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড.রেজা খান এবং তাঁর সহধর্মিনীর বইয়ের মোড়ক উন্মোচন

০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ড.রেজা খান বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলা একটি নক্ষত্র। বহুগুণে গুণান্বিত এই নিভৃতচারী মানুষটি নিয়ে লেখা অতি দুরূহ তারপরও কিছু ব্যর্থ চেষ্টা করব আজকের লেখাতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক দুবাই চিড়িয়াখানায় কাজ করেছেন ২৭ বছর ধরে। এখন ওয়াইল্ডলাইফ এক্সপার্ট হিসেবে দুবাই সাফারিতে কর্মরত। বাংলাদেশ এবং দুবাই এর বন্যপ্রাণী ও পরিবেশের উপর ২৪ টি বই এবং ৫০টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ দেশে বিদেশে অসংখ্য সম্মানে এবং পদকে ভূষিত হয়েছেন।





মরুর বুকে বইয়ের ফেরিওয়ালা খ্যাত "আরবার্ন রিডার্স" আয়োজন করে ড.রেজা খান এবং তাঁর সহধর্মিনীর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে "আরবার্ন রিডার্স" এর পক্ষ থেকে তাদের হাতে তুলে দেয়া হয় আজীবন সম্মামনা স্মারক। স্যারের এবারের বইটি বাংলা ভাষায় রচিত বাংলাদেশের পাখিদের সচিত্র বর্ণনা। স্যার নিজেও অনেক পাখির বাংলা নাম দিয়েছেন।



স্যারের বিনয়ী এবং কোমল স্বভাব সবাইকে মুগ্ধ করে এবং সেইসাথে কথা বলার অসাধারণ ক্ষমতা। স্যারের শৈশব স্মৃতি সবার সাথে ভাগাভাগি করার লোভ সামলাতে পারছি না। পুকুরে ঝাপাঝাপি, পানিতে ডুব-সাতার , গলা পানিতে ডুবে - ডুবে শাপলা ফুল তোলা। জাম্বুরার বল নিয়ে খেলা, খালে বিলে ভেলা ভাসানো , ঝিনুক দেয়ালে ঘসে আম কাটার ছুরি বানানো আর ঘুড়ি ওড়ানো ছিল তার কাছে অনেক প্রিয়। গ্রামবাংলার মাটিতে বেড়ে ওঠা বলে হৃদয়টাও যেন কাদামাটির মতোই কোমল ।





কর্মব্যস্ত, সদাচঞ্চল বনে-জঙ্গলেই কাটে তাঁর বেশিরভাগ সময়। পাখি দেখা, বনজ উদ্ভিদ, বন্যপ্রাণী নিয়ে কাজ করতে করতেই সময় যায়। তিনি আরব আমিরাতের উদ্ভিদ ও প্রাণী নিয়ে কয়েকটি গ্রন্থ লিখেছেন ইনডিজেনাস ট্রিজ অব ইউএই, ওয়াইল্ড ক্যাটস অব ইউএই ইত্যাদি।



বয়সে প্রবীন কিন্তু চিন্তায়, কর্মে, সৃজনে চিরতরুণ সর্বজন শ্রদ্ধেয় নওশের আঙ্কেল এর উপস্থাপনায় আমাদের অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট এর কনস্যাল জেনারেল এস বদিউজ্জামান, গন্যমান্য অতিথি বৃন্দ, সফল নারী উদ্যোক্তা ও সাহিত্য অনুরাগী গুলশান আরা সহ The Urban Readers এর সদস্যবৃন্দ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×