somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাবলিনের গল্প ১ (ছবি ব্লগ ) :

২১ শে মার্চ, ২০১৯ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Dublin: আয়ারল্যান্ডের রাজধানী "ডাবলিন", সমুদ্রের গা ঘেঁষা নিরিবিলি ছিমছাম সুন্দর একটি শহর। হাজার বছরের নজরকাড়া অতীত ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি-কালচারের ছাপ সর্বত্র বিদ্যমান। ৭০ হাজার বর্গকিলোমিটার আয়তনের (বাংলাদেশের অর্ধেক) এই দেশে জনসংখ্যা মাত্র ৪৮ লাখ। দুবাইতে বৃষ্টির দেখাই পেতাম না আর এখানে বেশিরভাগ সময় মেঘের কান্না লেগেই থাকে। শীতকালে পাতা ঝরে যাওয়া গাছগুলো বসন্তে কতো আবেগময়ী হয় তা না দেখলে কখনো বুঝা যাবেনা। বসন্তে রাস্তার দুই ধারে চোখ ধাঁধানো শুভ্রতার মেলা সাজিয়ে গাছগুলোতে ফুলে ফুলে ভরে উঠবে।






আয়ারল্যান্ডে কোনো সাপ নাই। প্রচলিত মিথ অনুযায়ী সেইন্ট প্যাট্রিক নামে একজন ধর্মযাজক আধ্যাত্বিক ক্ষমতা বলে সব সাপ সমুদ্রে পাঠিয়ে দিয়ে আয়ারল্যান্ডকে সাপ মুক্ত করেছিলেন। সেই থেকে আয়ারল্যান্ডে সাপ আসতে পারেনি। শুনতে অদ্ভুত লাগতে পারে, পাশের দেশ ইংল্যান্ডে অনেক সাপ দেখা যায় কিন্তু আয়ারল্যান্ডে কেউ কখনো সাপ দেখেনি অথচ দুদেশের আবহাওয়া পরিবেশ প্রায় একইরকম । সাপ নিয়ে আইরিশদের ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে একদিন বিস্তারিত লিখবো।





মাথাপিছু আয়ের ($80,641) দিক থেকে আয়ারল্যান্ড বিশ্বের চতুর্থ ধনী, মিনিমাম স্যালারি ৯.২৫ ইউরো প্রতি ঘন্টা (৮৮০ টাকা) , এখানে কাজের অভাব নাই তারপরও গৃহহীন মানুষদের রাস্তায় ঘুমোতে দেখা যায়। এদের সংখ্যা নেহায়েত কম না। প্রতিমাসে সরকার থেকে প্রায় ৮০০ ইউরো করে গৃহহীনরা পায়। তারা ইচ্ছা করলেই এই টাকায় ভালোভাবে থাকতে পারে। আমার কাছে খুব আশ্চর্য লাগে, কেন তারা কনকনে ঠান্ডা, বৃষ্টি-বাদলের মধ্যে রাস্তায় ঘুমায়।





ডাবলিনে এসে পরিচয় হয় গ্রেগ-এন্ড্রিয়া আইরিশ দম্পতির সাথে(ছবিতে লাল-কাল টিশার্ট) । সামান্য পরিচয়েই তারা আমাকে আপন করে নিয়েছেন। অপরিচিত শহরে এসেই এমন অসাধারণ মানুষের দেখা পাব কল্পনাও করি নি। আমার কোম্পানি এক মাসের একোমোডেশন দিয়েছিলো সেই সূত্রে ওদের সাথে পরিচয়। আমাকে প্রতিদিন অফিসে দিয়ে আসা-নিয়ে আসা, বিকেলে ওদের বাসায় নাস্তা, আড্ডা, রাতে আমাকে নিয়ে শহরে ঘুরতে বেরোনো এত আগ্রহ নিয়ে করতেন যে মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যেতাম। এইসব তিনি নিজ থেকে করতেন, তিনি আমার অফিসের কেউ না ,যে হোটেলে থাকতাম সেখানকার কেউ না, জাস্ট শুধু পরিচয়। মনে হতো আমি ওদের পরিবারের একজন।





এখানে সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি হচ্ছে টয়লেট গুলোতে পানির ব্যবস্থা নাই। টয়লেটের কাজ শেষ করার পর পরিষ্কার যা করার টিস্যু পেপার দিয়ে করতে হয়। টয়লেটে পানির নল না থাকায় আমাদের বাঙ্গালিদের কত রকম বিকল্প ব্যবস্থা যে করতে হয় । বন্ধুদের কাছে পানির বোতল, হোটেলে পানির গ্লাস, চা-পাত্র ব্যবহারের গল্প শুনে কত হাসাহাসি করেছি, সেই গল্পগুলো নিজের জীবনে ঘটবে কে জানতো!





ডাবলিনে বাসা পাওয়া খুবই দুরহ। বাংলাদেশি এক ভাই বলেছিলেন ডাবলিনে জব পাওয়ার চেয়েও বাসা পাওয়া কঠিন। তার কথা খুব ভালো ভাবে বুঝেছিলাম এই শহরে এসে। দেড় কোটি মানুষের বসবাস আমাদের ঢাকা শহর , তারপরও প্রতি অলিগলিতে বাসা ভাড়ার সাইনবোর্ড দেখা যায়, আর ৫ লাখ মানুষের এই ডাবলিন শহরে রাস্তায় সাইনবোর্ড দূরে থাক, বাসা পাওয়ার জন্য রীতিমতো ইন্টারভিউ দিতে হয়। অনলাইন থেকে বাসার মালিকদের ইমেইল এড্রেস নিয়ে নিজের সম্পর্কে ভালো ভালো কথা লিখে বাসার জন্য আবেদন করতে হয়। আমি ৪০ টার মতো ইমেইল করে মাত্র ৩ টার উত্তর পেয়েছিলাম। অবশেষে বাসা খুঁজে পেয়েছি, বাংলাদেশী ভাই বোনদের প্রতি আমি কৃতজ্ঞ যারা বাসা খুঁজে পেতে সাহায্য করেছেন।



চলবে ...........

ছবি: নিজ

এক টুকরো সমুদ্র-দ্বীপ ভ্রমণ :


সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×