আমি বাগান সাজাতে পারি না
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বাগান সাজাতে পারি না
কেননা আমার কাছে কোন কিছুই
কোন বীজ, কোন চারা,
কোন লতাপাতা, শেকড় বা মূল
আগাছাই তো নয়।
উপড়ে ফেলতে পারি না আমি
কোন বীজ, কোন ভ্রূণ
লতানো গাছ বা শেকড় বাকড়।
এমন কি ঝরে পড়া পাতারাও
যেখানটায় পড়ে থাকে
সে জায়গাটাকেও আমি তাদেরই মনে করি
কোথাও একটা লতা নুয়ে পড়ে আছে ....
কোথাও একটা ডাল কাত হয়ে আছে ....
ভেজামাটির রসালো গন্ধে মাতাল হয়ে
কোথাও একগুচ্ছ শেকড় মুখ ঘুরিয়েছে .....
তাদের কাউকেই আমি
থামতে বলতে পারি না
বলতে পারি না সরে যেতে .....
একটা ফুল আমার খুব পছন্দের।
একটা গাছ। গাছের বাহারি পাতা।
তাদের কাউকেই আমি
বোটা সমেত ছিঁড়ে নিয়ে এসে
জায়গা করে দিতে পারি না
আমার ঘরের নকশি ফুল দানিতে
১৪/০৭/২০১২
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন